ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০

অনুর্ধ্ব-১৭ বিভাগীয় ফুটবল দলে সুযোগ পেল টেকনাফের তরিকুল ইসলাম রাকিব

টেকনাফের হ্নীলা থেকে উঠে আসা কিশোর ফুটবলার তরিকুল ইসলাম রাকিব অনুর্ধ্ব-১৭ চট্টগ্রাম বিভাগীয় ফুটবল দলে সুযোগ পেয়েছে। শুক্রবার অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের বাছাই প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার বাছাইকৃত খেলোয়াড়দের মধ্য থেকে কক্সবাজার জেলার একমাত্র নির্বাচিত খেলোয়াড় হিসেবে উত্তীর্ণ হয় রাকিব।

রাকিব মূলত রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন এবং তার দক্ষতা ও প্রতিভায় মুগ্ধ হয়ে কোচ ও নির্বাচকরা তাকে বিভাগীয় দলে অন্তর্ভুক্ত করেন। সে হ্নীলা একাডেমির নিয়মিত খেলোয়াড় এবং বর্তমানে হ্নীলা আল ফালাহ একাডেমীর ১০ম শ্রেণির ছাত্র।

রাকিব হ্নীলার পূর্ব সিকদার পাড়ার মোহাম্মদ হাসেমের বড় সন্তান। তার পারিবারিক পটভূমিও ক্রীড়াক্ষেত্রে অনুপ্রেরণাদায়ক—প্রবাল নিউজের চেয়ারম্যান ও প্রধান সম্পাদক মমতাজুল ইসলাম মনু তার মামা। এছাড়াও, টেকনাফের বিশিষ্ট খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়া পরিচালক সিরাজুল ইসলাম মাংগুও তার মামাতো ভাই।

তরুণ এই প্রতিভাবান ফুটবলারের এই অর্জনে হ্নীলা ও টেকনাফ এলাকায় আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। এলাকার ক্রীড়ামোদী জনগণ আশা করছেন, রাকিবের এই সাফল্য আগামীতেও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বের পথ প্রশস্ত করবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু

অনুর্ধ্ব-১৭ বিভাগীয় ফুটবল দলে সুযোগ পেল টেকনাফের তরিকুল ইসলাম রাকিব

আপডেট সময় : ০১:৩১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫