ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু! ইউএনও’র হস্তক্ষেপে উখিয়ায় শ্মশানের ভাঙচুর করা দেয়াল পুন:র্নির্মাণ শুরু সোনাদিয়া দ্বীপে প্যারাবন দখলদারদের উচ্ছেদে নামছে নৌবাহিনী : পরিবেশবাদীদের স্বস্তি জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে আমীর -“তেল, গ্যাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে” কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চেইন্দায় ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত বিশেষ অভিযান: গ্রেফতার ২৫ জন, ১৭ কিশোর গ্যাং সদস্য আটক লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু ১.৫ লাখ টন লবণ আমদানির অনুমতি, তার মধ্যে ৫,৭৬৬ টন লবণ গায়েব উখিয়ায় কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি চকরিয়ায় ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন আটক শহরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পর্যটকের মৃত্যু ৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্য এলো বাংলাদেশে আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা

সালাহউদ্দিন আহমেদকে নিয়ে অপপ্রচার প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ মিছিল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সংবাদ পত্রে প্রচারিত তথ্য মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উল্লেখ করে কক্সবাজারের চকরিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।

মঙ্গলবার ২৭মে বিকাল ৪টায় চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় উপজেলা ছাত্রদল এ বিক্ষোভ মিছিল করে।
মিছিলটি পৌরশহরের জনতা শপিং কমপ্লেক্স থেকে শুরু হয়ে থানার রাস্তার মাথায় সিস্টেম কমল্পেক্স চত্বরে এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্বদেন চকরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ হাবিবুল্লাহ মিছবাহ ও সাবেক সদস্য সচিব সরওয়ার আলম ছরু।

পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের নির্দেশে ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরার বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।
দীর্ঘ ৬২ দিন নিখোঁজ থাকার পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে ফেলে আসে ফ্যাসিস্ট সরকারের বাহিনী।
দীর্ঘ ৯ বছর পর নির্বাসিত জীবন শেষে তিনি দেশে ফিরে আসেন।উনার দোষ ছিলো আওয়ামী লীগ সরকারের অপকর্মের বিরুদ্ধে কথা বলছিলেন।এবং দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছিলেন।এখনো দেশের স্বার্থ রক্ষায় তিনি কাজ করে যাচ্ছেন।তিনি একজন পরিচ্ছন্ন জাতীয় নেতা।

তারা বলেন,সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কোন অপপ্রচার সহ্য করা হবে না। মূলত সারা দেশে উনার জনপ্রিয়তা সহ্য করতে না পেরে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে কয়েকজন অপপ্রচারকারি।
এসময় বক্তারা,দেশের জনগনকে এ ব্যাপারে সজাগ থাকার আহবান জানান।

এসময় চকরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো:নেজাম উদ্দিন টিটু সহ উপজেলা,কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু!

সালাহউদ্দিন আহমেদকে নিয়ে অপপ্রচার প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৭:৪৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫