ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনজীর আহমদকে দেশে ফেরানো হবে কোন প্রক্রিয়ায়? ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেয়ার নাম করে আনছিলো ইয়াবা : আটক  যুবদল নেতা, দল থেকে বহিস্কার কক্সবাজারে দুইশ কিলোমিটার ড্রাইভ করেছেন প্রধানমন্ত্রী ১৫ বছর পরও স্মৃতিতে অমলিন নেতা শাহ আলম সরকার বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে- এমপি কাজল সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার আত্মসমর্পণ করতে আদালতে আসছেন এমপি আমির হামজা একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশ সদস্য প্রত্যাহার নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার নজরুল বর্ষ ঘিরে তিন দিনব্যাপী অনুষ্ঠান হবে ৬৪ জেলায়: সংস্কৃতিমন্ত্রী দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল ‘এগিয়ে চলো ব্রাজিল’, সতীর্থদের প্রতি নেইমার বিশ্বকাপ জিততে এসেছি, ব্যক্তিগত পুরস্কার নয়: ভিনিসিয়ুস

সাংবাদিক আতিককে অপহরণ ও হামলার ঘটনায় ‘আদালতে ৫ জনের বিরুদ্ধে মামলা

রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের বড়ডেবা এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি এবং দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার উখিয়া উপজেলা প্রতিনিধি আতিকুর রহমান।

ঘটনাটি ঘটেছে গত ৩ নভেম্বর বিকাল ৩টার দিকে। জানা গেছে, ভূমিদস্যু, পাহাড়খেকো ও জবরদখলকারী একদল সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে সাংবাদিক আতিককে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে গিয়ে মারধর করে। এ সময় তারা তার কাছ থেকে মোবাইল ফোন, ক্যামেরা, নগদ ৭০ হাজার টাকা, মোটরসাইকেল এবং পত্রিকার পরিচয়পত্র কেড়ে নেয়। পরে মুক্তিপণ হিসেবে আরও দুই লক্ষ টাকা দাবি করে অপহরণকারীরা।

এছাড়া, অপহরণকারীরা ঘটনাস্থলে ভিডিও ধারণ করে মিথ্যা তথ্য প্রচারের উদ্দেশ্যে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। পরে অজ্ঞাত স্থানে নিয়ে সাংবাদিক আতিকের কাছ থেকে জোরপূর্বক ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর আতিক আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিলে তাকে পুনরায় অপহরণ করে হত্যার হুমকি দেওয়া হয়। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় আতিকুর রহমান নিজে বাদী হয়ে আদালতে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় আসামিরা হলেন— দক্ষিণ দারিয়ারদিঘী হেডম্যানপাড়া এলাকার বদিউল আলমের পুত্র মোহাম্মদ ফয়সাল, বড়ডেবা এলাকার মোহাম্মদের পুত্র আল রুবায়েত রনি, হামিদুল হক সিকদারের পুত্র নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জিয়াউল হক, মৃত সুলতানের পুত্র সিএনজি চালক আব্দুর রহমান, ধেছুয়াপালং এলাকার শাহ আলমের পুত্র রিদুয়ান পারভেজ রুবেল—সহ অজ্ঞাত আরও কয়েকজনকে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিক আতিককে অপহরণ ও হামলার ঘটনায় ‘আদালতে ৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১১:১৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫