ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ৭০০ পরিবারের মাঝে তবারুক বিতরণ ২৪ বছর ধরে উন্নয়ন বঞ্চিত পেকুয়ার নন্দীরপাড়া স্টেশন সড়ক ভেসে এলো নিখোঁজ আলবার্টের মরদেহ : জীবিত উদ্ধার নিউজিল্যান্ডের নাগরিকেরা কোস্টগার্ডের হেফাজতে উখিয়া সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎

সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ: সেন্টমার্টিনকে হারিয়ে সোনাদিয়ার রোমাঞ্চকর জয়

প্রয়াত সাংবাদিক এসএম ছৈয়দ উল্লাহ আজাদকে গভীর শ্রদ্ধায় স্মরণ করলো সাংবাদিক সংসদ কক্সবাজার। এই স্মরণ ও উদযাপনের আবহে আয়োজিত সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচে নাটকীয় লড়াই শেষে ২-১ গোলে জয় তুলে নিয়েছে সোনাদিয়া ফুটবল একাদশ।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪০ মিনিটের এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় টিম সোনাদিয়া। প্রথমার্ধে রহিমের অ্যাসিস্টে অন্তর দে বিশালের গোলে এগিয়ে যায় দলটি। বিরতির পর আরও সংগঠিত খেলায় মোহাম্মদ সিফাতের গোল সোনাদিয়াকে ২-০ ব্যবধানে এগিয়ে নেয়।

পরাজয় এড়াতে শেষদিকে মরিয়া হয়ে ওঠে সেন্টমার্টিন ফুটবল একাদশ। ম্যাচ শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে ইয়াসিন আরাফাত একটি গোল শোধ করে ম্যাচে উত্তেজনা ফেরালেও শেষ পর্যন্ত রেফারি মো. নাসির উদ্দিনের শেষ বাঁশিতে ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় সেন্টমার্টিনকে।

এক গোল ও এক অ্যাসিস্ট করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সোনাদিয়ার অন্তর দে বিশাল। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা আলাউদ্দিন বলেন, ‘আজকের এই প্রীতি ম্যাচ শুধু একটি খেলা নয়- এটি সাংবাদিকদের বন্ধন, সৌহার্দ্য ধরে রাখার একটি সুন্দর মাধ্যম। প্রয়াত সাংবাদিক এসএম ছৈয়দ উল্লাহ আজাদ ছিলেন সত্য ও ন্যায়ের পথে অবিচল একজন মানুষ। খেলাধুলা ও সংস্কৃতির মধ্য দিয়ে তাকে স্মরণ করা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে- সাংবাদিক সংসদ কক্সবাজার’র উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাসানুর রশীদ, সরওয়ার আজম মানিক, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম জাফর, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মো. সরওয়ার রোমন, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক আহসান সুমন, সমাজকর্মী আদনান সঊদ, সাংবাদিক ওসমান গণি, ইরফানুল হাসান, তারেকুর রহমানসহ সাংবাদিক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ: সেন্টমার্টিনকে হারিয়ে সোনাদিয়ার রোমাঞ্চকর জয়

আপডেট সময় : ০৮:৪৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫