ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ : উড়ে গেল কাঠুরিয়ার পা ভিন্ন আবহে আরেকটি ৭ মার্চ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: মোজাম্মেল হক, সদস্য সচিব: আরোজ ফারুক ‘আমার মত অনেক মেয়ে আপেল মাহমুদের কাছে নির্যাতিত’ -লাইলা পরী পেকুয়ায় মা–মেয়ের এক মাসের কারাদণ্ডের অন্তরালে “নব্য জাহেলিয়াত থেকে মুক্তির জন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই – আনোয়ারী সিবিআইইউতে বিবিএ ডিপার্টমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিল বিপিসি রামুতে সরঞ্জাম ও জাল টাকাসহ যুবক আটক সাগরপাড়ে প্রশান্তির ইফতার রত্নগর্ভা রিজিয়া আহমেদ স্মরণে ফেইম ফাউন্ডেশনের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ ইফতারে দই-চিড়া কেন খাবেন? আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

সরকার ‘ব্যর্থ’, জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি: নাহিদ

সনদ ঘোষণা দিতে সরকার ‘ব্যর্থতার পরিচয় দিয়েছে’ বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি এও বলেছেন, ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আগামী ৩ অগাস্ট তারাই ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রোববার দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণার সময় তিনি এ কথা বলেন। বাংলামোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

নাহিদ বলেন, “জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে বলে সরকার দায়িত্ব নিয়েছিল, ৩০ কার্যদিবসে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল সরকারের। কিন্তু তার কোনো উদ্যোগ নেই।
“সরকার যেহেতু বলেছিল সকলের সাথে ঐক্যমত্যের ভিত্তিতে দেবে, তা হয়নি; সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এজন্য ছাত্র-জনতাকে সাথে নিয়ে ৩ অগাস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে।”

এর আগে গত ৬ জুন এনসিপি নেতা নাহিদ একাত্তর টেলিভিশনকে বলেছিলেন, “যেহেতু নির্বাচনের একটি সম্ভাব্য মাস ঘোষণা করা হয়েছে, যদি জুলাই মাসে জুলাই সনদ হয়ে যায় এবং জুলাই ঘোষণাপত্রটা হয়ে যায় প্রতিশ্রুত সময়ের মধ্যে, তাহলে এ সময়টাকে (এপ্রিলের প্রথমার্ধে ভোট) সাধুবাদ জানাই।”

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ রোববার বলেছেন, জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের মৃত্যুবার্ষিকীতে জুলাই সনদ ঘোষণা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে জুলাই মাসের মধ্যেই এ জাতীয় সনদ ঘোষণার বিষয়ে তারা আশাবাদী।

জুলাই ঘোষণাপত্রকে সংবিধানে যুক্ত করার দাবিও তোলা হবে জানিয়ে নাহিদ রোববার বলেন, সেদিন এনসিপির ইশতেহারও ঘোষণা করা হবে।

এনসিপির ৩৬ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- ১ জুলাই থেকে দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা’, ৩ অগাস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ এবং দলের ইশতেহার পাঠ। ১৬ জুলাই আবু সাঈদকে স্মরণ করে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ পালন এবং ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনকে ছাত্র-জনতার মুক্তি দিবস হিসেবে উদ্‌যাপন।

নাহিদ ইসলাম বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বাংলাদেশ নির্মাণের যে আকাঙ্ক্ষা গড়ে উঠেছে, তাতে জুলাইকে স্মরণে রাখতে হবে। জুলাই-অগাস্টের যে ৩৬ দিন তা স্মরণ করার দায়িত্ব সকলের।”
তবে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করা দল এনসিপির দায়িত্ব অনেক বেশি বলেও মন্তব্য করেন নাহিদ।
কর্মসূচি ঘোষণা করে নাহিদ ইসলাম বলেন, “আমরা দেশের ৬৪ জেলায় পদযাত্রা করব, যা শুরু হবে ১ জুলাই এবং চলবে ৩০ জুলাই পর্যন্ত। এই পদযাত্রার নাম হবে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।”

সারাদেশে পদযাত্রা বাস্তবায়নে একটি কমিটিও করা হয়েছে। জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে আছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম এবং সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক অনিক রায়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ১ জুলাই রংপুরে আবু সাঈদের কবর জিয়ারতের মধ্যদিয়ে পদযাত্রা শুরু হবে এবং পরে তা বিভিন্ন জেলায় হবে।

নাহিদ ইসলাম বলেন, “এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা মানুষের আরো কাছে যেতে চাই। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে যারা অংশ নিয়েছেন, তাদের কাছে যেতে চাই এবং তাদের কথা শুনতে চাই।”

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নেতা সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, অনিক রায়।

সূত্র : বিডি নিউজ

ট্যাগ :
আপলোডকারীর তথ্য

Mohammad Noman

মোহাম্মেদ নোমান কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার একজন তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক। তিনি স্থানীয় সংবাদমাধ্যম টিটিএন কক্সবাজার এর মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হয়ে মাঠপর্যায়ে বিভিন্ন সামাজিক, মানবিক ও সমসাময়িক বিষয় নিয়ে প্রতিবেদন করে পরিচিতি অর্জন করেন। বর্তমানে তিনি দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি অনলাইন এর টেকনাফ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার মাধ্যমে সীমান্তাঞ্চল টেকনাফের জনজীবন, উন্নয়ন, নিরাপত্তা ও মানবিক বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। সততা, দায়িত্ববোধ ও মাঠভিত্তিক অনুসন্ধানী কাজের মাধ্যমে তিনি স্থানীয় সাংবাদিকতায় একটি সম্ভাবনাময় নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে চলেছেন।

গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল

সরকার ‘ব্যর্থ’, জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি: নাহিদ

আপডেট সময় : ০৩:৪৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫