ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলার ৭১ টি ইউনিয়ের মধ্যে ৬৯ টি ক্ষতিগ্রস্ত : মৃতের সংখ্যা ৩০ দূর্গত এলাকায় সুপেয় পানি ও খাবারের সংকট উখিয়ার হলদিয়ায় দোকান থেকে মোটরসাইকেল চুরি, সন্ধানদাতার জন্য পুরস্কারের ঘোষণা ঈদগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিখোঁজের ২২ ঘন্টা পর চকরিয়ার কৈয়ারবিলের সেই কিশোরের মরদেহ উদ্ধার সেমিফাইনালের পরিসংখ্যানে বিস্ময়! আর্জেন্টিনার ৭ বিভাগেই এক নাম—মেসি রামুর কচ্ছপিয়ায় স্রোতে ভেসে গিয়ে একজনের প্রাণহানি দুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ সরাকরি সহায়তা থেকে দূর্গত কোনো মানুষ বাদ পড়বেনা- চকরিয়ায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জননেতা নুরুল আবছারের ওপেন হার্ট সার্জারি সোমবার : দোয়া কামনা পেকুয়ায় চেয়ারম্যান ও স্থানীয়দের উদ্যোগে চলছে বেড়িবাঁধ সংস্কারের কাজ হাতকড়াসহ পালিয়েছে আসামি: ২১ ঘন্টায়ও গ্রেফতার করতে পারেনি পুলিশ জুড বেলিংহাম: জিদানের পর এমন বিশ্বকাপ কি আর কোনো মিডফিল্ডার খেলেছেন? প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী মুজিববর্ষ উদযাপনে খরচ ৯৮৩ কোটি টাকা : সংসদে অর্থমন্ত্রী

সমতায় শেষ হলো ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • 369

অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার সাথে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। ফলে শিরোপা নিষ্পত্তিতে দুই দলকে তাকিয়ে থাকতে হচ্ছে শেষ রাউন্ডের খেলার দিকে।

জিতলেই চ্যাম্পিয়ন— এই সমীকরণ নিয়েই শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এস্তাদিও ন্যাসিওনাল ব্রিগিডো ইরিয়ার্তে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিপক্ষে রক্ষণ ভাঙার চেষ্টা চালায় উভয় দলের ফরোয়ার্ডরাই। তবে দু’দলের রক্ষণভাগকে ফাঁকি দিতে পারছিলনা প্রতিপক্ষের খেলোয়াড়রা।

ম্যাচের ৪০ মিনিটে সফল স্পটকিক থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ক্লদিও এচেভেরি। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় আলবিসেলেস্তা যুবা’রা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে দুই দল। ৭৮ মিনিটে ইগোর সিরোতের কাছ থেকে বল পেয়ে ব্রাজিলকে সমতায় ফেরান রায়ান। আর কোনো গোল না হলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে।

ম্যাচটি সমতায় শেষ হওয়ায় ৪ ম্যাচে দুই দলের পয়েন্ট হলো সমান ১০। এখন শেষ ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে উঠলো দুই দলের জন্যই। শেষ ম্যাচেও যদি পয়েন্ট সমান হয়, তবে গোল ব্যবধানেই নির্ধারিত হবে শিরোপা।

উল্লেখ্য, চূড়ান্ত পর্বের শেষ ম্যাচে ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে আর আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। ব্রাজিল যদি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়, তবে শিরোপা ধরে রাখার পাশাপাশি ব্রাজিল নিশ্চিত করবে নিজেদের ১৩তম ট্রফি। আর আর্জেন্টিনা জিতলে এটি হবে তাদের ষষ্ঠ মহাদেশীয় শিরোপা

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জেলার ৭১ টি ইউনিয়ের মধ্যে ৬৯ টি ক্ষতিগ্রস্ত : মৃতের সংখ্যা ৩০

সমতায় শেষ হলো ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

আপডেট সময় : ০৬:৫৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫