ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নীতিমালা বাস্তবায়নে কক্সবাজার জেলা প্রশাসনের অভিযান সাড়ে ৮ ঘণ্টা পর সচল মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট, উৎপাদন শুরু আলোচিত হালিম হত্যা মামলার আসামী আরসার কমান্ডার মুসা গ্রেপ্তার এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, আরও বাড়ছে সংকট বিদায়বেলায় কাঁদলেন, কাঁদালেন মির্জা ফখরুল মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের আহবান রামুর ওসি ফজলুল হকের মহেশখালীতে অবৈধ ভাসমান তেলের পাম্প: প্রশাসনের অভিযানে সিলগালা, জরিমানা কক্সবাজার শহর থেকে ময়লার ভাগাড় ও ডাম্পিং স্টেশন স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান: লিংকরোড ও কলাতলীর দুই প্রতিষ্ঠানকে জরিমানা রিসোর্ট ইস্যু নিয়ে বিরোধ : এমপি কাজল-সরওয়ারের সমঝোতার উদ্যোগ, হয়নি প্রতিবাদ মিছিল একনেকে ৯৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন আরাকান আর্মির হাতে জিম্মি ২৪ জেলে দেশে ফিরলেন ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে জিডির আবেদন পিটার সাইফুলের

শিহাব হত্যায় ন্যায় বিচারের দাবিতে কসউবিয়ানের কর্মসূচি ঘোষণা

কক্সবাজারের সমিতি পাড়ায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১১ ব্যাচের প্রাক্তন ছাত্র শিহাব কবির নাহিদ (৩২) নিহত হন। এই ঘটনাকে নির্মম উল্লেখ করে কসউবি প্রাক্তন ছাত্র পরিষদ শোক ও তীব্র নিন্দা প্রকাশ করে বিবৃতি দিয়েছে।

বিবৃতিটি হুবহু দেয়া হলো-
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের বরাতে জানা গেছে, বিমান বাহিনীর তল্লাশি চৌকিতে অবস্থানরত সশস্ত্র সদস্যদের গুলিতে নাহিদের মৃত্যু ঘটেছে। তবে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জনসংযোগ বিভাগ ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) তাদের বিবৃতিতে এই ঘটনার অভিযোগ অস্বীকার করেছে, যার ফলে নাহিদের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

কসউবি প্রাক্তন ছাত্র পরিষদ এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। এই ধরনের ঘটনা শুধু কক্সবাজারের স্থানীয় জনগণের জন্য নয়, বরং পুরো জাতির জন্য এক বেদনাদায়ক ও ভয়ানক স্মৃতি হয়ে থাকবে।

কসউবি প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি, প্রয়োজনে সামরিক আদালতে বিচার, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল আচরণ নিশ্চিতকরণ এবং দীর্ঘস্থায়ী ভূমি-বিরোধের নিষ্পত্তি ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের জোর দাবি জানাচ্ছি। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।

কসউবি প্রাক্তন ছাত্র পরিষদের কর্মসূচি-
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ) সকাল ১০টায় কসউবি শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হবে একটি মৌন কাল পতাকা মিছিল। এই মিছিলটি জেলা প্রশাসক প্রাঙ্গণে গিয়ে শিহাব কবির নাহিদের হত্যার সুষ্ঠু বিচার চেয়ে স্মারক লিপি প্রদান করবে।
শিহাব কবির নাহিদের হত্যার ন্যায্য বিচার নিশ্চিত করার জন্য এই প্রতিবাদ কর্মসূচিতে প্রাক্তন ছাত্রদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড

শিহাব হত্যায় ন্যায় বিচারের দাবিতে কসউবিয়ানের কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ০৭:৩২:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫