ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ : উড়ে গেল কাঠুরিয়ার পা ভিন্ন আবহে আরেকটি ৭ মার্চ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: মোজাম্মেল হক, সদস্য সচিব: আরোজ ফারুক ‘আমার মত অনেক মেয়ে আপেল মাহমুদের কাছে নির্যাতিত’ -লাইলা পরী পেকুয়ায় মা–মেয়ের এক মাসের কারাদণ্ডের অন্তরালে “নব্য জাহেলিয়াত থেকে মুক্তির জন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই – আনোয়ারী সিবিআইইউতে বিবিএ ডিপার্টমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিল বিপিসি রামুতে সরঞ্জাম ও জাল টাকাসহ যুবক আটক সাগরপাড়ে প্রশান্তির ইফতার রত্নগর্ভা রিজিয়া আহমেদ স্মরণে ফেইম ফাউন্ডেশনের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ ইফতারে দই-চিড়া কেন খাবেন? আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

শনিবার কক্সবাজার শহরের একাধিক এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

শনিবার (১ নভেম্বর) ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজার শহরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ কেভি ফিডারের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ (বিউবো), কক্সবাজার দপ্তর।

বিউবো সূত্রে জানা গেছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ফিডারের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ হাতে নেওয়া হয়েছে। এ কারণে ১১ কেভির আওতাধীন বিভিন্ন ফিডারের এলাকায় শনিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ থাকবে না— বদর মোকাম, এন্ডারসন রোড, কৃষি অফিস রোড, বড়বাজার, চাউল বাজার, পেশকারপাড়া, বাজারঘাটা, লালদিঘীর পাড়, নুনিয়ারছড়া, বরফকল, পুরাতন মাছ বাজার, ফুলবাগ সড়ক, পানবাজার রোড, নুরপাড়া, এয়ারপোর্ট রোড ও তৎসংলগ্ন এলাকায়।

বিউবোর নির্বাহী প্রকৌশলী জানান, এ কাজের মাধ্যমে বিদ্যুৎ সেবার মান উন্নয়ন ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হবে। তবে নাগরিকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

ট্যাগ :
আপলোডকারীর তথ্য

Mohammad Noman

মোহাম্মেদ নোমান কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার একজন তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক। তিনি স্থানীয় সংবাদমাধ্যম টিটিএন কক্সবাজার এর মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হয়ে মাঠপর্যায়ে বিভিন্ন সামাজিক, মানবিক ও সমসাময়িক বিষয় নিয়ে প্রতিবেদন করে পরিচিতি অর্জন করেন। বর্তমানে তিনি দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি অনলাইন এর টেকনাফ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার মাধ্যমে সীমান্তাঞ্চল টেকনাফের জনজীবন, উন্নয়ন, নিরাপত্তা ও মানবিক বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। সততা, দায়িত্ববোধ ও মাঠভিত্তিক অনুসন্ধানী কাজের মাধ্যমে তিনি স্থানীয় সাংবাদিকতায় একটি সম্ভাবনাময় নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে চলেছেন।

গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল

শনিবার কক্সবাজার শহরের একাধিক এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

আপডেট সময় : ১২:২২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫