ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ জনআকাঙ্ক্ষা, গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ: সালাহউদ্দিন আহমদ ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার স্পেনের জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ দ্বীপবর্তিকার ইফতার মাহফিল সম্পন্ন জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালিমার ক্যালিগ্রাফি টেকনাফে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, র‌্যাবের ২টি মোটরসাইকেলে আগুন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৫ জন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আরসা সন্ত্রাসী গ্রেফতার লবণ চাষীদের গলা কাটছে ইজারাদার রামুতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই: প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কউকে ভাঙ্গল ‘রিশাদ’ সিন্ডিকেট, ঘুষ ছাড়া মিলত না ভবন তৈরির অনুমতি লবণচাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে মহেশখালী রান ২০২৬, রেজিস্ট্রেশন শুরু নাহিদের গতির ঝড় আর তানজিদের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানকে হারাল বাংলাদেশ খেজুর দূর করবে রোজার ক্লান্তি সাগরে নি’হত কুতুবদিয়ার দুই জেলে পরিবার পেলো সহায়তার ৫০ হাজার টাকা উখিয়ায় সেহেরির সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

র‍্যালী, আলোচনা সভা,প্রদর্শনী :কক্সবাজারে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

দেশে প্রথমবারের মতো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে কক্সবাজারে ছিলো নানান আয়োজন।

অনুষ্ঠিত হলো জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে র‍্যালী, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনী।

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এ প্রতিপাদ্যে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।
তিনি বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও জনসাধারণের পুষ্টি চাহিদা মেটাতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলার প্রাণিসম্পদ খাত উন্নয়নে নারী ও যুব উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ এম খালেকুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব,অতিরিক্ত পুলিশ সুপার মো: শামীম কবীর,সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল আউয়ালসহ খামারিরা বক্তব্য রাখেন।

এসময় জানানো হয়, প্রাণিসম্পদের সার্বিক উৎপাদন বৃদ্ধি, আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার, দেশীয় প্রাণিসম্পদ রক্ষা ও উন্নয়ন, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে খামারিদের সচেতন করতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

পরে দুপুরে জেলা প্রাণী সম্পদ দপ্তর প্রাঙ্গনে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী।
দিনব্যাপী অনুষ্ঠিত প্রদর্শনীতে গবাদি পশু ও হাঁস-মুরগির প্রদর্শনী, ফ্রি ভ্যাকসিনেশন ও ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
২ ডিসেম্বর পর্যন্ত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে জেলার সকল উপজেলায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে এসময় জানানো হয়।

ট্যাগ :

আজ জনআকাঙ্ক্ষা, গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ: সালাহউদ্দিন আহমদ

র‍্যালী, আলোচনা সভা,প্রদর্শনী :কক্সবাজারে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

আপডেট সময় : ১২:৩৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫