ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উখিয়া রাইজিং স্টার সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত আপেল মাহমুদের অপকর্মের প্রতিবাদ করায় আমাকে ১০০ কোটি টাকা খরচ করে হত্যার পরিকল্পনা ফাঁস-জাবেদ ইকবাল ইফতার আয়োজন কক্সবাজার জেলা বিএনপির উখিয়ায় ৩ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার ​ মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার মহেশখালীতে জমিসংক্রান্ত বিরোধ: প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন একজনের মৃত্যু চকরিয়ায় মসজিদের পুকুরে ডুবে শ্রমিকের মৃত্যু উখিয়ায় গৃহবধূ হত্যা: যুবকের দায় স্বীকার মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ কক্সবাজারে পেট্রোল সংকট, স্পিডবোট, পর্যটন, মৎস্য ও পরিবহন খাত নিয়ে শঙ্কা লামায় কাঠ বোঝাই ট্রাক খাদে: নিহত ২ মেরিন ড্রাইভে কারের ধাক্কায় পথচারী নিহত মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রামুর ইউপি সদস্য আজিজুল হক আজিজের মৃত্যু : বাদ আসর জানাযা

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের জনপ্রিয় ইউপি সদস্য আজিজুল হক আজিজ মারা গেছেন। শনিবার ভোর ৫টা ১০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৫ বছর। তাঁর এই অকাল মৃত্যুতে রামু উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি কাউয়ারখোপ ইউনিয়নের মধ্যম কাউয়ারখোপ ডোলপাড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। পরিবারে চার ভাই, দুই বোনের মধ্যে সবার বড় ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি তিন মেয়ে এক ছেলে ও সহধর্মিণীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রিয়াদ জানান, আজিজুল হক আজিজ ছিলেন একজন মানবিক, সৎ ও প্রতিবাদী জনপ্রতিনিধি । তিনি দুইবার কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন এবং জনগণের অকুণ্ঠ ভালোবাসা অর্জন করেন।

আসরের নামাজের পরে পূর্ব কাউয়ারখোপ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

রামুতে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

রামুর ইউপি সদস্য আজিজুল হক আজিজের মৃত্যু : বাদ আসর জানাযা

আপডেট সময় : ০২:৫৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫