ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার উপকূলে শত পরিবারে কান্না আন্দামান সাগরে ট্রলারডুবি,নিখোঁজ পেকুয়ার ১২জন চকরিয়ার সাংবাদিক মিজবাউল হকের স্ত্রী মারা গেছেন, জানাজা বৃহস্পতিবার কচ্ছপিয়ার ৪ যুবক মালয়েশিয়াগামী ট্রলারে প্রাণ হারালো : এলাকায় শোকের ছায়া হাতি তাড়াতে গিয়ে ৩ রোহিঙ্গা অপহৃত স্ত্রীকে হত্যা করে হাত ও মাথা বিচ্ছিন্ন, স্বামী গ্রেপ্তার ভোক্তা অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা অটোরিকশার আসনের নিচে ৪০ হাজার ইয়াবা, চালক আটক চকরিয়ার খুটাখালীতে বালু উত্তোলন করতে গিয়ে শ্রমিকের মৃত্যু বিদ্যুৎ উদ্বৃত্তের দাবির দেশে লোডশেডিং: আসল সংকট কোথায়? কক্সবাজারের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু: প্রথম দিনে উপস্থিতি ৫৬% কক্সবাজারে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে সময় লাগবে : মন্ত্রী ফের মাইন বিস্ফোরণ, পাঁচ দিনে পা হারালেন দুই রোহিঙ্গা যুবক বন্য হাতির আক্রমণে ধান পাহারায় থাকা কৃষকের মৃত্যু গাড়ির বাম্পারের ভেতরে ৩৬ হাজার ইয়াবা, চালক আটক

যে কারণে কলাতলীর সেই গ্যাস পাম্পের মালিক এন আলমের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের কলাতলী এলাকায় এলপিজি গ্যাস পাম্পে আগুন লাগার ঘটনায় পাম্প মালিক নুরুল আলম প্রকাশ এন আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিস্ফোরক অধিদপ্তর।

রবিবার (১ মার্চ) রাতে কক্সবাজার সদর মডেল থানায় চট্টগ্রামের সহকারী বিস্ফোরক পরিদর্শক এসএম সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, পাম্প পরিচালনার জন্য জেলা প্রশাসনের অনুমোদনপত্র, পরিবেশ অধিদপ্তরের সনদ, ফায়ার সার্ভিসের অনুমতিপত্র এবং বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স নেওয়া হয়নি। এ ঘটনায় একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

ওসি মো. ছমি উদ্দিন জানান, মামলা করা হয়েছে বিস্ফোরক আইন-১৮৮৪ এর বিধি ৫ এর ৩(ক) ও ৩(খ), এলপিজি বিধিমালা ২০০৪-এর বিধি ১১১ এবং পেনাল কোড-১৮৬০ এর ৩০৪ ধারায়। আসামি নুরুল আলম প্রকাশ এন আলমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত ২৫ ফেব্রুয়ারি রাতে পাম্পের ট্যাংক থেকে গ্যাস লিকেজ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। কর্মচারীরা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে বিস্ফোরণের সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরবাড়ি ও প্রতিষ্ঠানগুলোতে। আগুনে প্রায় ৩০টি গাড়ি, ৮টি বাড়ি ও অন্যান্য অবকাঠামো পুড়ে গেছে। ১০ জন দগ্ধ হন, যাদের মধ্যে ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুর ২ টা ৪৫ মিনিটে আগুনে দগ্ধ আবু তাহের (৪২) ঢাকা জাতীয় বার্ণ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কলাতলী আদর্শ গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং পেশায় অটোরিকশা চালক ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যে কারণে কলাতলীর সেই গ্যাস পাম্পের মালিক এন আলমের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৬:৩৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬