ঢাকা ১০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উঠে গেলো সৈকতের বালিয়াড়ীর দোকান: পুনর্বাসনের আকুতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ​ ২ হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র মূল্যে বিক্রির অভিযোগ: বিআইডব্লিউটিএর কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু পর্যটক এক্সপ্রেসে পাথর নিক্ষেপে যাত্রী আহত, কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ মাতারবাড়ি থেকে অস্ত্রসহ যুবক আটক সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের ইরানের শীর্ষ ২ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় মন্ত্রিত্ব আমার চাকরি নয়, ইবাদত: শিক্ষামন্ত্রী ইউরোপ যদি ই’রা’ন আ/ক্র/ম/ণ করে, রাশিয়ার ইউরোপ আ/ক্র/ম/ণ সহজ হয়ে যাবে! কক্সবাজার আইন কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রবিবার সকাল ১০ টার মধ্যে নিজ উদ্যোগে সৈকতের স্থাপনা না সরালে উচ্ছেদ অভিযান হ্নীলায় ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করলেন এমপি শাহজাহান চৌধুরী আপেল মাহমুদ কে ট্যুরিস্ট পুলিশের হেডকোয়ার্টারে বদলি শুধু অন্যায় নয়, আমার সঙ্গে জুলুম করা হয়েছে: আনিস আলমগীর

মেরুদন্ডের প্রচন্ড ব্যথা সইতে না পেরে দুইবার আত্মহত্যা চেষ্টা করেছিলেন নিহত আব্দুস শুক্কুর

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের টিভি টাওয়ার এলাকার রাবার বাগান থেকে এক রোহিঙ্গার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাবার বাগানে কর্মরত শ্রমিকরা গাছের ডালে ঝুলন্ত অবস্থায় একজনের লাশ দেখতে পেয়ে ঘুমধুম পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নিহত রোহিঙ্গার নাম আব্দু শক্কুর (৩৯), তিনি কুতুপালং ক্যাম্প-২ ইস্টের ডি ব্লকের বাসিন্দা বলে জানা গেছে।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের
ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে এক ব্যক্তির লাশ ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করা হয়। পরে তাঁর পরিবারের সদস্যরা পুলিশ ফাঁড়িতে এসে যোগাযোগ করে, নিহত ব্যক্তির নাম আব্দু শুক্কুর, তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে থাকেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত ব্যক্তি আব্দু শুক্কুর এর আগেও দুইবার আত্মহত্যার চেষ্টা করেছেন, তিনি মেরুদন্ডে অপারেশন করিয়েছিলেন, এরপর থেকে প্রচন্ড ব্যথায় ভূগছিলেন।

দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানায়।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, পরবর্তীতে বিষয়টি নিয়ে আরো তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে তার স্ত্রী মোমেনা খাতুন জানান, তিনি দীর্ঘদিন ধরে মেরুদন্ডে হাড় ক্ষয়জনিত রোগে ভোগছিলেন, এরপর থেকে তিনি তাঁর বাড়ির সদস্যদের থেকে টাকা সংগ্রহ করে চিকিৎসা করিয়েছেন, সর্বশেষ মেরুদন্ডে অস্ত্রোপচার করা হয়, এরপর আরো বেশি ব্যথা অনুভব করেন তিনি।গত ২ দিন আগে তিনি অভিমান করে বের হয়ে থাইংখালী ক্যাম্পে চলে যান, এরপর থেকে তার স্ত্রী মোমেনা খাতুন বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান পায়নি, সর্বশেষ তাঁর মরদেহের খবর পেয়ে ঘুমধুম ফাঁড়িতে যোগাযোগ করেন

ট্যাগ :

উঠে গেলো সৈকতের বালিয়াড়ীর দোকান: পুনর্বাসনের আকুতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ​

মেরুদন্ডের প্রচন্ড ব্যথা সইতে না পেরে দুইবার আত্মহত্যা চেষ্টা করেছিলেন নিহত আব্দুস শুক্কুর

আপডেট সময় : ০৬:১৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫