ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ : উড়ে গেল কাঠুরিয়ার পা ভিন্ন আবহে আরেকটি ৭ মার্চ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: মোজাম্মেল হক, সদস্য সচিব: আরোজ ফারুক ‘আমার মত অনেক মেয়ে আপেল মাহমুদের কাছে নির্যাতিত’ -লাইলা পরী পেকুয়ায় মা–মেয়ের এক মাসের কারাদণ্ডের অন্তরালে “নব্য জাহেলিয়াত থেকে মুক্তির জন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই – আনোয়ারী সিবিআইইউতে বিবিএ ডিপার্টমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিল বিপিসি রামুতে সরঞ্জাম ও জাল টাকাসহ যুবক আটক সাগরপাড়ে প্রশান্তির ইফতার রত্নগর্ভা রিজিয়া আহমেদ স্মরণে ফেইম ফাউন্ডেশনের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ ইফতারে দই-চিড়া কেন খাবেন? আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেয়া হয়েছে: আইন উপদেষ্টা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১টা নাগাদ কলেজের ৫ নম্বর ভবনের সামনে এ তথ্য জানান তিনি।

শিক্ষার্থীদের ৬য় দফা দাবির মধ্যে রয়েছে:

১. নিহতদের নাম-ঠিকানা প্রকাশ,

২. আহতদের নির্ভুল তালিকা,

৩. শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা,

৪. ক্ষতিপূরণ প্রদান,

৫. ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল,

৬. প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার।

এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা মাইলস্টোন কলেজে যায়। বেলা পৌনে ১১টার দিকে দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শন শেষে ফেরার পথে শিক্ষার্থীরা পেছন থেকে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

পরে আইন উপদেষ্টা, প্রেস সচিবসহ উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষকরা ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স রুমে প্রবেশ করেন। এই সভা কক্ষটি কলেজের উপাধ্যক্ষের কক্ষের পাশে। পরে সেখানে আলোচনার জন্য ৫-৭ জন শিক্ষার্থী প্রতিনিধিকে নেয়া হয়।

এ সময় বাইরে শত শত শিক্ষার্থীকে বিক্ষোভ করতে দেখা যায়। তারা দুর্ঘটনার সুষ্ঠু বিচার, লাশের সঠিক হিসাবসহ বেশ কয়েকটি দাবিতে বিক্ষোভ করছেন।

সূত্র: চ্যানেল 24

ট্যাগ :
আপলোডকারীর তথ্য

Mohammad Noman

মোহাম্মেদ নোমান কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার একজন তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক। তিনি স্থানীয় সংবাদমাধ্যম টিটিএন কক্সবাজার এর মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হয়ে মাঠপর্যায়ে বিভিন্ন সামাজিক, মানবিক ও সমসাময়িক বিষয় নিয়ে প্রতিবেদন করে পরিচিতি অর্জন করেন। বর্তমানে তিনি দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি অনলাইন এর টেকনাফ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার মাধ্যমে সীমান্তাঞ্চল টেকনাফের জনজীবন, উন্নয়ন, নিরাপত্তা ও মানবিক বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। সততা, দায়িত্ববোধ ও মাঠভিত্তিক অনুসন্ধানী কাজের মাধ্যমে তিনি স্থানীয় সাংবাদিকতায় একটি সম্ভাবনাময় নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে চলেছেন।

গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেয়া হয়েছে: আইন উপদেষ্টা

আপডেট সময় : ০১:৫৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫