ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা বিনিময় উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের চুনতির সীরত মাহফিলের সমাপনী দিন: মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ চোরাই এসির তারসহ ভাঙ্গারি দোকানদার গ্রেপ্তার জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৬২ টিতে ইউপি নির্বাচন হবে : তফসিল সেপ্টেম্বরেই অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরীর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা; ধ্বংস করা হল তৈরি পণ্য প্রতিদিন ১ ঘন্টা পরিচ্ছন্নতার কাজে সময় দেয়ার আহবান প্রধানমন্ত্রীর: কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন পালংখালীতে এক লাখ ইয়াবা উদ্ধার, আলোচনায় রিজভী পেকুয়ায় চাচা-ভাতিজাকে দা দিয়ে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক কক্সবাজারে চিহ্নিত ৬ ছিনতাইকারী ও ১৭ মাদকসেবীসহ গ্রেফতার ৩০ জন খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটির সাথে কক্সবাজার জেলা খেলাঘরের মত বিনিময় ফেনীর ৪ তরুণ অপহরণের আসামি টেকনাফে গ্রেপ্তার মাদক কারবারিকে কোনো ছাড় নয়: আজিজনগরে ওসি কায়ছার হামিদের কঠোর বার্তা তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব : প্রধানমন্ত্রী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩২ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

মহেশখালী-কুতুবদিয়া সংসদীয় আসনের জন্য এনসিপি থেকে মনোনয়ন ফরম নিলেন এডভোকেট নাজমুস সাকিব

কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) সংসদীয় আসনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন সুপ্রিম কোর্টের এডভোকেট নাজমুস সাকিব। তিনি এনসিপি সমর্থিত আইনজীবী সংগঠন ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য-সচিব।

এডভোকেট নাজমুস সাকিব শিক্ষাগত জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম সম্পন্ন করেন। তার আগে তিনি সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম থেকে ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে এইচএসসি, এবং চকরিয়া কোরক বিদ্যাপীঠ, কক্সবাজার থেকে ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে বোর্ড স্ট্যান্ড করে এসএসসি পাস করেন।

এডভোকেট নাজমুস সাকিব বর্তমানে এনসিপির রাজনীতির সাথে জড়িত। তিনি জুলাই বিপ্লবের কালে আন্দোলনরত ছাত্র-জনতার পক্ষে সোচ্চার ছিলেন। ছাত্রজীবন থেকে তৎকালীন বিরোধীদলীয় রাজনীতির সাথে জড়িত, শীর্ষপদেও ছিলেন।

তার জন্ম মহেশখালীর হোয়ানক ইউনিয়নের বানিয়াকাটা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে।

তার পিতা ফরিদুল আলম মহেশখালীর হোয়ানক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বিশিষ্ট রাজনৈতিক নেতা, মা কামরুন্নেসা ফরিদ গৃহিণী।

তার দাদা মরহুম ইসহাক মিয়া ছিলেন ১৯৯১ সালে এই সংসদীয় আসন কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) এর নির্বাচিত এমপি।

পেশাগত জীবনে এডভোকেট নাজমুস সাকিব পূর্বে সাংবাদিকতাও করেছেন, তিনি জাতীয় পত্রিকা ভোরের কাগজ, ইংরেজী দৈনিক পত্রিকা ঢাকা ট্রিবিউন, দ্য ডেইলি অবজারভার এ রিপোর্টার হিসেবে কাজ করেছেন। তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আর্টকেল ১৯ এর বাংলাদেশ চ্যাপ্টারের এসিস্টেন্ট লিগ্যাল অফিসার এবং পরবর্তীতে কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা বিনিময় উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের

মহেশখালী-কুতুবদিয়া সংসদীয় আসনের জন্য এনসিপি থেকে মনোনয়ন ফরম নিলেন এডভোকেট নাজমুস সাকিব

আপডেট সময় : ১০:৪৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫