ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট আশ্রয়প্রার্থী বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিল আমেরিকা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতিফলন : কক্সবাজার মেডিকেল কলেজের নতুন হোস্টেল একনেকে অনুমোদন ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের এক পরিবারের ৩ সদস্য উদ্ধার: শিশু নিখোঁজ অশ্রুজলে ২৫ আগস্ট স্মরণ: বিশ্বের কাছে ১০ মিনিট চাইলো লাখো রোহিঙ্গারা বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি দ্রুত সকল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৫ জেলে নিখোঁজ

মহেশখালীতে চারটি অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার এক অস্ত্র ব্যবসায়ী

মহেশখালীতে অভিযান চালিয়ে চারটি অস্ত্র ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. সাজেদ (২৬) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, সাজেদ একজন অস্ত্র ব্যবসায়ী।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদ।

পুলিশ জানায়, ১ ডিসেম্বর, রাত আড়াইটায় মহেশখালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি ফোর্স বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকায় অভিযান চালায়। অভিযানে থ্রি-জি রাইফেল, দু’নলা বন্দুক, এক নলা বন্দুক, একটি এলজি এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামি মো. সাজেদ (২৬) বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকার শুক্কুর আলীর ছেলে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদ জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন অস্ত্র বয়বসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশ সুপার জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা

মহেশখালীতে চারটি অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার এক অস্ত্র ব্যবসায়ী

আপডেট সময় : ০৬:৪০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪