ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও মারধরের অভিযোগ মিথ্যা দাবি খোকন চেয়ারম্যানের : চাইলেন সরকারি প্রকল্পে দুর্নীতির তদন্ত কুতুবজোমের উন্নয়ন ও নতুন প্রতিশ্রুতি নিয়ে মাঠে নামছেন চেয়ারম্যান প্রার্থী এড. রহিম উল্লাহ টুপটুপের মামলায় ওসি তলব- ‘আদালতের স্বাভাবিক কার্যক্রমের অংশ’ পাটুয়ারটেক ট্রাজেডি, ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয় কক্সবাজার রুটে বাড়ল ট্রেন, যুক্ত হলো মহানগর এক্সপ্রেস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কক্সবাজার জেলার উপ কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক ইউসুফ সাঈদ চট্রগ্রামে আটক টেকনাফের পৌরমেয়র প্রার্থীর মিছিলে চাঁদাবাজি মামলার আসামী! রামুর বাঁকখালী তীরে মিলনমেলা – সম্প্রীতির বন্ধনে ভাসলো কল্প-জাহাজ বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সম্প্রীতির দেশ- কক্সবাজারের প্রবারণা উৎসবে সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ,  ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি! কক্সবাজারে পর্নোগ্রাফি মামলার আসামি আখতারুজ্জামান গ্রেপ্তার কক্সবাজারে সোনারগাঁওয়ের যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কবির গ্রেপ্তার গর্জনিয়ায় হাবিব-আয়েশা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ গর্জনিয়ায় হাবিব-আয়েশা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ লামায় বজ্রপাতে ঝরল দুই প্রাণ

বৈশ্বিক উষ্ণায়ন বন্ধের বার্তা নিয়ে সাইকেলে ৬৪ জেলা ঘুরলো ৩ সাইক্লিস্ট

“স্টপ গ্লোবাল ওয়ার্মিং” এই প্রতিপাদ্যে সাইকেল চালিয়ে ৬৪ জেলা ভ্রমণ করেছে ৩ সাইক্লিস্ট। যাত্রাপথে তারা জলবায়ু পরিবর্তন সম্পর্কে মানুষকে নানাভাবে সচেতন করার চেষ্টা করেন এবং প্রতিটি জেলার বিভিন্ন জায়গায় একটি করে গাছের চারা রোপন করেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে তারা সাইকেলে সর্বশেষ জেলা হিসেবে কক্সবাজার সার্কিট হাউজে এসে ভ্রমণ শেষ করেন। এর আগে ১৫ নভেম্বর দিবাগত রাতে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে বাইসাইকেলে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ এর উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করার পর বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা হয়ে গত ১৫ ডিসেম্বর রাতে চট্টগ্রামে এসে পৌঁছায়। এরপর সর্বশেষ কক্সবাজারে এসে শেষ হয় তাদের যাত্রা।

এ যাত্রায় ছিলেন কক্সবাজার জেলা থেকে ৬৪ জেলা বাইসাইকেলে ভ্রমণ করা প্রথম এবং টেকনাফ এর সন্তান মোহাম্মদ রিদুয়ান। চট্টগ্রামের ২ তরুন মোহাম্মদ জহির ইসলাম এবং সাইদুর রহমান সাকিব। এর মধ্যে সাইদুর রহমান শাকিব ৩য় বারের মতো ৬৪ জেলায় বাইসাইকেলে ভ্রমণ শেষ করেন এবং একই বছরে (জানুয়ারি -ডিসেম্বর) এর মধ্যে ২ বার ৬৪ জেলা সাইকেলে ভ্রমণ করেন।

পরিশেষে তাদের এই সফলভাবে শেষ করা যাত্রাটি তারা ফিলিস্তিনের নিপীড়িত মানুষদের উৎসর্গ করেন।
ভবিষ্যতে যাতে এরকম সচেতনতামুলক বার্তা নিয়ে ভ্রমণ করতে পারে তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন এবং সমাজের মান্যগণ ব্যাক্তিতের তাদের পাশে থাকার আহবান জানিয়েছেন সাইদুর রহমান শাকিব, মোহাম্মদ জহির ইসলাম, মোহাম্মদ রিদুয়ান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চাঁদা দাবি ও মারধরের অভিযোগ মিথ্যা দাবি খোকন চেয়ারম্যানের : চাইলেন সরকারি প্রকল্পে দুর্নীতির তদন্ত

বৈশ্বিক উষ্ণায়ন বন্ধের বার্তা নিয়ে সাইকেলে ৬৪ জেলা ঘুরলো ৩ সাইক্লিস্ট

আপডেট সময় : ০২:৫৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪