ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারকাহীন মহেশখালী খেলোয়াড় সমিতিকে হারিয়ে মাঠ মাতালো রামু কুতুবদিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৫, ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার হেরেও রেকর্ড করলো মহেশখালী উপজেলা ফুটবল দল পরিবেশের দোহাই দিয়ে কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্তকারীদের হটাতে হবে- মানববন্ধনে বক্তারা রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশলীর মৃত্যু ২২ বছরেও সংস্কার হয়নি পেকুয়ার সিরাদিয়া সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ টেকনাফে র‍্যাবের পৃথক অভিযান: বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক দর্শকের ঢল সামলাতে ব্যর্থ জেলা স্টেডিয়াম: আধুনিকায়ন এখন সময়ের দাবি! উখিয়ায় যুবদল নেতার নেতৃত্বে ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি গ্রেপ্তার মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা ৬ অক্টোবর বাংলাদেশে খেলতে চায় ব্রাজিল বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার বঙ্গোপসাগর লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া ও মাতামুহুরির ২০০ পরিবারের পাশে উইটনেস ফাউন্ডেশন

সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরি এলাকার বিভিন্ন ইউনিয়নে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। টানা কয়েকদিন পানিবন্দী থাকার পর অনেক পরিবার এখনো ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। বিশেষ করে নিম্নআয়ের মানুষ, দিনমজুর এবং মাতামুহুরি নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সবচেয়ে বেশি দুর্ভোগের মধ্যে রয়েছে।

দুর্যোগের এই সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বেসরকারি সংস্থা ‘উইটনেস ফাউন্ডেশন’ নিজস্ব উদ্যোগে একটি তহবিল কার্যক্রম গ্রহণ করেছে। এর মাধ্যমে চকরিয়া ও মাতামুহুরি এলাকার ২০০টি বন্যার্ত পরিবারের মাঝে পাঁচদিনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উইটনেস ফাউন্ডেশনের পিস সেন্টার, ফুলতলা, সাহারবিল, বাটাখালীসহ মাতামুহুরি নদীর ভাঙনপ্রবণ এলাকা এবং আশপাশের ক্ষতিগ্রস্ত মানুষের কাছে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া ফিল্ড অফিসার রিয়াদ মাহমুদ, উইটনেস ফাউন্ডেশনের কমিউনিকেশন কোর্ডিনেটর রাগীব হাসান এবং ফাউন্ডেশনের কক্সবাজার-চকরিয়া ইয়ুথ টিমের সদস্যরা। উইটনেস ফাউন্ডেশনের কোর্ডিনেটর রাগীব হাসান জানান, বন্যার পর ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন শুধু জরুরি খাদ্য সহায়তা নয়, বরং তাদের পুনরুদ্ধার ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেও দীর্ঘমেয়াদি উদ্যোগ প্রয়োজন। সেই লক্ষ্যেই ভবিষ্যতেও দুর্যোগপ্রবণ এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি। এর আগে বন্যা কবলিত প্রায় এক হাজার মানুষের মাঝে ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেছে উইটনেস ফাউন্ডেশন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তারকাহীন মহেশখালী খেলোয়াড় সমিতিকে হারিয়ে মাঠ মাতালো রামু

বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া ও মাতামুহুরির ২০০ পরিবারের পাশে উইটনেস ফাউন্ডেশন

আপডেট সময় : ০৬:০০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬