ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নীতিমালা বাস্তবায়নে কক্সবাজার জেলা প্রশাসনের অভিযান সাড়ে ৮ ঘণ্টা পর সচল মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট, উৎপাদন শুরু আলোচিত হালিম হত্যা মামলার আসামী আরসার কমান্ডার মুসা গ্রেপ্তার এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, আরও বাড়ছে সংকট বিদায়বেলায় কাঁদলেন, কাঁদালেন মির্জা ফখরুল মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের আহবান রামুর ওসি ফজলুল হকের মহেশখালীতে অবৈধ ভাসমান তেলের পাম্প: প্রশাসনের অভিযানে সিলগালা, জরিমানা কক্সবাজার শহর থেকে ময়লার ভাগাড় ও ডাম্পিং স্টেশন স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান: লিংকরোড ও কলাতলীর দুই প্রতিষ্ঠানকে জরিমানা রিসোর্ট ইস্যু নিয়ে বিরোধ : এমপি কাজল-সরওয়ারের সমঝোতার উদ্যোগ, হয়নি প্রতিবাদ মিছিল একনেকে ৯৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন আরাকান আর্মির হাতে জিম্মি ২৪ জেলে দেশে ফিরলেন ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে জিডির আবেদন পিটার সাইফুলের

বছরের প্রথম সূর্যোদয়: প্রত্যাশার প্রাপ্তি হোক ২০২৬ সাল

  • আফজারা রিয়া
  • আপডেট সময় : ০৬:৩২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • 866

সময় তখন বিকেল ৫টা বেজে ২০ মিনিট। শীতের তীব্রতা মনে করিয়ে দিচ্ছে পৌষের মাঝামাঝি সময় চলছে। নীল সমুদ্রের ঢেউ আর কুয়াশাচ্ছন্ন আকাশের মাঝে সূর্য ধীরে ধীরে রক্তিম আভা ছড়াচ্ছে।দিগন্তজুড়ে লালচে আলো ছড়িয়ে সূর্য শেষবারের মতো বিদায় নিলো। সৈকতে হাজারো পর্যটক নিষেধ সত্বেও আকাশ আতশের আলোয় আলোকিত করে ১২ টা ০১ মিনিটে রাতের গভীর বৃন্ত থেকে ছিড়ে আনলো আরেকটি বছর। ক্যালেন্ডারের পাতা থেকে মুছে গেলো ২০২৫।

বছরের প্রথম সূর্যোদয়

১ জানুয়ারী ২০২৬। সকাল ৬ টা ৩২। পূবের আকাশে কুয়াশার চাদর থেকে বেরিয়ে এক তপ্ত দিবাকর। নতুন দিন, নতুন বছরের নতুন সূর্যোদয়। শিশির ভেজা স্নিগ্ধ সকালের সমুদ্র সৈকত, ঝিনুক ফোঁটা সাগর বেলা। অগনিত ঢেউ, সফেদ ফেনীল উর্মিমালা যেনো কানে কানে বলে দিয়ে যায় স্বাগতম ২০২৬।

কলাতলী সৈকতের কুয়াশার আবছা আলো মাড়িয়ে বছরের প্রথম সূর্যের আলোকছটা সাগর বুকে জানান দেয়ার মুহুর্তটা অনেকেই ক্যামেরার ক্লিকে বন্দি করে রাখলো।

ঢাকার ধানমন্ডি থেকে আসা পর্যটক রোকসানা আমিন জানান,বছরের শেষ সূর্যাস্ত দেখলাম আর বছরের প্রথম সূর্যোদয়ের স্বাক্ষী হলাম। সৈকতে সূর্যোদয় দেখা যায় না, তবে যখন আলোর কিরণ টা এসে পড়লো তখন ভোরের সৈকতে এক অন্যরকম অনুভূতি।

সিলেট থেকে আসা পর্যটক নয়ন মুন্সি জানালেন,ফজরের নামাজ শেষে সৈকতে এসেছি, কি যে ভালো লাগছে। শীতের হাওয়া, সাগরের গর্জন আর সাথে প্রথম সূর্যোদয়ের আলো যখন এসে পড়লো সৈকতে, এক পবিত্র অনুভূতি। তিনি বলেন,এই ভোরের মতোই নতুন বছর সুন্দরের প্রতিচ্ছবি হবে। আগামীর দিনগুলি সুখের হোক। দেশের মানুষ স্বস্তি আর শান্তির পরশে জড়িয়ে থাকুক। প্রত্যাশার প্রাপ্তি আর সমৃদ্ধির একটি বছর হোক ২০২৬।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড

বছরের প্রথম সূর্যোদয়: প্রত্যাশার প্রাপ্তি হোক ২০২৬ সাল

আপডেট সময় : ০৬:৩২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬