ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি টেকনাফের গহীন পাহাড়ে তিন যুবক খু*ন এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী কক্সবাজারে ৫৪ কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ২৬ হাজার ৭৪৭ শিক্ষার্থী “নতুন কুঁড়ি স্পোর্টস” কুতুবদিয়া উপজেলা কমিটির প্রস্তুতি সভা সম্পন্ন বাঁচাতে হবে ছাত্র রাজনীতি মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ কক্সবাজারের সাংবাদিকেরা খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা উখিয়ায় চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামি আবু সিদ্দিক টেকনাফে গ্রেফতার আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসায় বিদায় ও দোয়া অনুষ্ঠান জোয়ারের পানিতে স্লুইসগেট ভেঙে তলিয়ে গেছে লবণের মাঠ- হাজারো চাষী ক্ষতিগ্রস্ত নৌবাহিনীর অভিযান: মিয়ানমার পাচারকালে সিমেন্টসহ আটক ১১ জন, বোট জব্দ অ্যাডভোকেট শামীম আরা,নারী এমপি হয়ে ইতিহাসের অংশ হতে যাচ্ছেন

প্রাথমিক বৃত্তিতে অংশ গ্রহণ চেয়ে ইউএনও বরাবর স্মারকলিপি

সারাদেশের ন্যায় কক্সবাজারের পেকুয়াতেও সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ চেয়ে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেছে পেকুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।

বৃহস্পতিবার দুপুরে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রাথমিক পর্যায়ে যেসব শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন তার মধ্যে ৫০% শিক্ষার্থী অংশ নেন কিন্ডারগার্টেন স্কুল থেকে। অথচ এবারের পরীক্ষায় তাদের অংশ গ্রহণ থেকে দুরে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সারাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের মেধা যাচাইয়ের মাধ্যমে সফলতা অর্জন করে আসছে। তাহলে কেন এই বৈষম্য। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করা কি তাদের অপরাধ ছিল। কার এজেন্ডা বাস্তবায়নের জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ থেকে বঞ্চিত করা হচ্ছে।

প্রতি বছরের ন্যায় এবারেও কিন্ডারগার্টেন তথা বেসরকারি প্রাথমিক প্রতিষ্ঠানগুলো বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ করে দিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুসের সহযোগিতা কামনা করছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পেকুয়া শাখা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী , পেকুয়া প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোরাদুল কাদের মনির, কিংস্টন স্কুলের প্রধান শিক্ষক নুরুল আমিন, শিলখালী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ হামিদ হোছাইন, স্মার্ট স্কুলের প্রধান শিক্ষক সাজ্জাদ হোছাইন ছিদ্দিকি, সোনালি বাজার সাজেদা বেগম বিদ্যাপিঠের প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন, এস.এম. আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আনসার কামাল, এস.এস. পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোজাফফর আহমদ ও ক্রিয়েটিভ মডেল স্কুলের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রাথমিক বৃত্তিতে অংশ গ্রহণ চেয়ে ইউএনও বরাবর স্মারকলিপি

আপডেট সময় : ০৬:২৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫