ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় কারা জনপ্রশাসন নাকি স্বরাষ্ট্র কোন মন্ত্রণালয় পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় এমপি-মন্ত্রীদের শপথ বাংলাদেশের নির্বাচন ও গণভোটকে স্বাগত জানাল জাতিসংঘ সংসদ নির্বাচন ও গণভোটে বিএনসিসি এর দায়িত্ব পালন শাহজাহান-আনোয়ারীর লড়াই জমালো যে ‘ভোটব্যাংক’ তারেক রহমানের সাথে আলমগীর ফরিদের শুভেচ্ছা বিনিময় উখিয়ায় নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসা বন্ধে এনসিপির আহবান কক্সবাজারের চারটি আসনে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত চকরিয়ার ফুলের রাজ্যে ২ কোটি টাকার ফুল বিক্রি ঢাকায় সালাহউদ্দিনের সাথে আলমগীর ফরিদ, ‘জয়ের আনন্দ ভাগাভাগি’ মুক্তিযুদ্ধ ও নারী অধিকার: রাষ্ট্রের প্রশ্নে আপসহীনতা মহেশখালীর সাতদিনব্যাপী আদিনাথ মেলা শুরু আগামীকাল থেকে কক্সবাজার ৪ সহ ৩০টি আসনে জয়ীদের শপথ স্থগিতে আইনী পদক্ষেপ নেবে জামায়াত

“প্রতিরোধ নয়,দমনই দুর্নীতি নির্মূলের উপায়” শির্ষক বিতর্ক প্রতিযোগিতা

কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগীতায় এবং দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর বাস্তবায়নে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ ও দমন বিষয়ক চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শহরের পাবলিক লাইব্রেরীর হলরুমে ” প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়” শির্ষক বিতর্কে বিষয়ের পক্ষে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী স্কুল এন্ড কলেজ এবং বিপক্ষে মডেল হাইস্কুল অংশ নেয়।

এতে বিপক্ষ দল কক্সবাজার মডেল হাই স্কুল চ্যাম্পিয়ন এবং পক্ষ দল বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী স্কুল এন্ড কলেজ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
সেরা বক্তা হিসেবে নির্বাচিত হন পক্ষ দলের দলনেতা সাদিয়া রহমান ইবনাত।
পরে প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দুর্নীতি একটি মারাত্মক অপরাধ। তাই এর বিরুদ্ধে সচেতনতা পরিবার ও সমাজের মধ্যে থেকেই শুরু করতে হবে।
এ ছাড়া ভবিষ্যত প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান জেলা প্রশাসক।

দুপ্রক সভাপতি প্রফেসর মোহাম্মদ সানাউল্লাহ-র সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব, দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান,দুপ্রক সহ সভাপতি জসিমউদদীন বকুল, সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপুসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এতে মডারেটরের দায়িত্ব পালন করেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মো নাছির উদ্দিন।
এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিচারকমন্ডলী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

“প্রতিরোধ নয়,দমনই দুর্নীতি নির্মূলের উপায়” শির্ষক বিতর্ক প্রতিযোগিতা

আপডেট সময় : ০১:২৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫