ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে কেউ সীমান্ত লঙ্ঘন করতে পারবে না – উখিয়ায় উপদেষ্টা আদিলুর রহমান কৌশলের নামে ‘গুপ্ত’ বা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান বাংলা চ্যানেল পাড়ি ২ নারীসহ ৩৫ সাঁতারুর গণভোটের ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা নির্বাচন পর্যবেক্ষণে মাঠে নেমেছেন ইইউ’র ৫৬ পর্যবেক্ষক দেশের ভেতরে পোস্টাল ব্যালটে পরিবর্তন আসছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল, নতুনভাবে গঠন জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে- কক্সবাজারে আদিলুর রহমান খান ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি শুরু হোয়াইক্যং সীমান্তের চিংড়ি ঘের থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার পেকুয়ায় লবণ চাষিকে কুপিয়ে আহতের অভিযোগ সীমান্তে মা ই ন বি স্ফো র ণে এক পা হারানো হানিফের অন্য পা নিয়েও শঙ্কা মানব পাচারকে কেন্দ্র করে গোলাগুলি, টেকনাফে গুলিবিদ্ধ কিশোরীর মৃত্যু প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ লবণ আমদানির সিদ্ধান্ত স্থগিত করায় কক্সবাজার চেম্বার অব কমার্সের ধন্যবাদ জ্ঞাপন

পেকুয়ায় টাকা আত্মসাতের দায়ে সমবায় সমিতির ডিরেক্টর বহিষ্কার

পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ তথা ঋণদান সমিতির টাকা আত্মসাতের অভিযোগে সমিতির একজন ডিরেক্টর কে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

২১সেপ্টেম্বর সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা গেছে।

বহিষ্কৃত ডিরেক্টরের নাম জাফর আলম। টাকা আত্মসাতের বিষয়টা সুরাহা না হওয়া পর্যন্ত তার এই বহিষ্কার আদেশ বহাল থাকার কথা জানিয়েছেন সমিতি পরিচালনা কমিটির সভাপতি তারেক ছিদ্দিকী।

সমিতির সূত্রে জানা গেছে, জাফর আলম গত
১০ম ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ডিরেক্টর বিজয়ী হওয়ার পর সমিতির কাছ থেকে অগ্রীম ধার হিসেবে গ্রহণ করেছেন মোট ৮লাখ ৪৬ হাজার। ২০২৩-২৪ অর্থ বছরের অডিট প্রতিবেদনের আলোকে এ টাকা পরিশোধ করার নির্দেশ দেয়া হয়। তিনি কোন জবাব না দেয়ায় গত ১৫/৩/২৫ ইং তারিখে কারণদর্শানোর নোটিশও প্রদান করা হয়েছে। এছাড়াও ৩০/৬/২৫, ৩১/০৭/২৫ এবং ৩১/০৮/২৫ তারিখের পরপর ৩টি মাসিক বৈঠকেও অনুপস্থিত ছিলেন। ফলে ৩১/০৮/২০২৫ তারিখে সমিতির বোর্ড সভার সিদ্ধান্তক্রমে সমিতির বিধিমালা ও সমিতির উপ-আইন মতে ডিরেক্টর( সদস্য) পদ থেকে অপসারণ করা হয় এবং কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না ৭ কর্মদিবসের মধ্যে উপস্থিত হয়ে ব্যাখা প্রদান করতে বলা হয়।

পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা কমিটির সভাপতি তারেক ছিদ্দিকি বলেন, আমরা দায়িত্ব গ্রহণ করার আগেই এই টাকা গ্রহণ করেছেন তিনি। সমিতির পক্ষ থেকে তাকে বেশ কয়েকবার নোটিশ দেয়া হয়েছে। তিনি নোটিশের কোন জবাব দেননি। তাই সমিতির বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়িকভাবে অপসারণ করা হয়েছে।

বহিষ্কৃত ডিরেক্টর জাফর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সমিতির অগ্রীম ধার হিসেবে গ্রহণ করা টাকাগুলো পরিশোধের বিষয়ে কথা চলছে। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত একটা সময়ও ছিলো। অগ্রীম ধার শুধু আমি একা নই, সমিতির সকল নেতাদের আছে। কিন্তু সমিতি কতৃপক্ষ আমাকে নির্ধারিত সময়ের আগে মিটিং এ অনুপস্থিত দেখিয়ে জোর পূর্বক বহিষ্কার করেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

পেকুয়ায় টাকা আত্মসাতের দায়ে সমবায় সমিতির ডিরেক্টর বহিষ্কার

আপডেট সময় : ০২:৪১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫