ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্ত ৩৬ বসতবাড়ি সী-প্রিন্সেস হোটেলে আ গু ন, অল্পের জন্য ৩’শ পর্যটক পেলেন রক্ষা তিন দিন পর মুক্তিপণ দিয়ে মুক্ত বাহারছড়ার কৃষক রফিক টেকনাফে আগুনে পুড়ল আট কক্ষের ভাড়া বাসা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু সম্মান ক্ষুন্ন করতে ও পাওনা টাকা না দিতে অপপ্রচার চালাচ্ছে:ফখরুল ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস চালু ৩৫ লিটার চোলাই মদসহ আটক,ঈদগাঁও থানার হেফাজত থেকে পালাল কিশোর! উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, পালালেন আরও দুজন

পালংখালীতে এক লাখ ইয়াবা উদ্ধার, আলোচনায় রিজভী

মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় পালংখালী সীমান্তে ফেলে যাওয়া এক লাখ ইয়াবা উদ্ধার করেছে ৬৪ বিজিবি।

শনিবার ভোর ৫টা ৫০ মিনিটে সীমান্তবর্তী রিজভীর ঘের এলাকায় অভিযান চালায় বিজিবির একটি বিশেষ টহল দল। এ সময় মিয়ানমার থেকে আসা দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হলে তারা দুটি পলিব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ওই ব্যাগ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাচারকারীদের শনাক্ত ও আটকের পাশাপাশি মাদকের উৎস এবং সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এই ইয়াবা উদ্ধারের ঘটনায় কারও নাম উল্লেখ না থাকলেও, ঘটনাস্থল রিজভীর ঘের হওয়ায় স্থানীয় পর্যায়ে আবারও আলোচনায় এসেছে মো. রিজভীর নাম।

আঞ্জুমানপাড়ার এই বাসিন্দাকে ঘিরে সীমান্তের মাদক কারবারে সম্পৃক্ততার অভিযোগের কথা দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে আলোচিত হয়ে আসছে। স্থানীয় একটি সূত্রের দাবি, মিয়ানমারের রাখাইনের কিছু ব্যক্তির সঙ্গে রিজভীর যোগাযোগ রয়েছে এবং সীমান্তকেন্দ্রিক মাদক পাচারে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এর আগে রিজভীসহ কয়েকজনের মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির সদস্যদের সঙ্গে ফুটবল খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও নিয়েও স্থানীয়ভাবে নানা আলোচনা তৈরি হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ

পালংখালীতে এক লাখ ইয়াবা উদ্ধার, আলোচনায় রিজভী

আপডেট সময় : ০৬:৫৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬