ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারকাহীন মহেশখালী খেলোয়াড় সমিতিকে হারিয়ে মাঠ মাতালো রামু কুতুবদিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৫, ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার হেরেও রেকর্ড করলো মহেশখালী উপজেলা ফুটবল দল পরিবেশের দোহাই দিয়ে কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্তকারীদের হটাতে হবে- মানববন্ধনে বক্তারা রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশলীর মৃত্যু ২২ বছরেও সংস্কার হয়নি পেকুয়ার সিরাদিয়া সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ টেকনাফে র‍্যাবের পৃথক অভিযান: বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক দর্শকের ঢল সামলাতে ব্যর্থ জেলা স্টেডিয়াম: আধুনিকায়ন এখন সময়ের দাবি! উখিয়ায় যুবদল নেতার নেতৃত্বে ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি গ্রেপ্তার মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা ৬ অক্টোবর বাংলাদেশে খেলতে চায় ব্রাজিল বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার বঙ্গোপসাগর লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

পাচারের উদ্দেশ্যে মজুদ করা ৫৪ বস্তা সার জব্দ, আটক ১

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করে রাখা ৫৪ বস্তা ফসফেট সার জব্দ করেছে পুলিশ। এ সময় পাচারচক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে তার দুই সহযোগী পালিয়ে যান।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এসব সার জব্দ ও একজনকে গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তি হলেন পালংখালী ইউনিয়নের চৌখালী এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জামাল উদ্দিনের ছেলে মো. ইউনুছ (২৪)।

পুলিশ জানিয়েছে, গোপন খবরের ভিত্তিতে এসআই মো. মিজানুর রহমান, এসআই পলাশ বড়য়া ও সঙ্গীয় ফোর্স অভিযানটি চালায়। অভিযানে প্রথমে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের গয়ালমারা এলাকায় ইসমাইল ও সোনা মিয়ার বাড়ির সামনে এবং পরে তাদের বাড়ির পেছনে দক্ষিণ পাশে অবস্থিত একটি টিনশেড গুদামে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৫৪ বস্তা ফসফেট সার জব্দ করা হয়। একই সময় ঘটনাস্থল থেকে মো. ইউনুছকে আটক করা হলেও অভিযুক্ত মো. ইসমাইল (২৮) ও মো. সোনা মিয়া (৩২) কৌশলে পালিয়ে যান।

পুলিশের দাবি, আটক ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে সরকারি শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাইপথে পাশ্ববর্তী দেশ মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ফসফেট সার মজুদ করে আসছিলেন।

এ ঘটনায় আটক ও পলাতক তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

তার ভাষ্য, পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তারকাহীন মহেশখালী খেলোয়াড় সমিতিকে হারিয়ে মাঠ মাতালো রামু

পাচারের উদ্দেশ্যে মজুদ করা ৫৪ বস্তা সার জব্দ, আটক ১

আপডেট সময় : ০৬:১৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬