ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-ভারত অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা জোরদারের আলোচনা তেলের সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী আজ পবিত্র শবে কদর হঠাৎ বৃষ্টি পর্যটন শহরে বিএসপিএ কক্সবাজার শাখার কার্যনির্বাহী সদস্য হলেন তারেক অসুস্থ রোগীদের মাঝে ইফতার বিতরণ করলেন ছাত্রদল নেতা জনি বিএসপিএ কক্সবাজারের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন: মাহবুবসভাপতি, সুমন সম্পাদক টিটিএনের প্রতিনিধি সম্মেলন: নব উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় জেলা পরিষদের প্রশাসক হলেন কুতুবদিয়ার নুরুল বশর চৌধুরী উঠে গেলো সৈকতের বালিয়াড়ীর দোকান: পুনর্বাসনের আকুতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ​ ২ হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র মূল্যে বিক্রির অভিযোগ: বিআইডব্লিউটিএর কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু পর্যটক এক্সপ্রেসে পাথর নিক্ষেপে যাত্রী আহত, কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ মাতারবাড়ি থেকে অস্ত্রসহ যুবক আটক সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের

‘পরীক্ষিত সন্তান’ কাজলের বাজিমাত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আসনের ১৮২টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শহিদুল আলম বাহাদুরকে ২৮ হাজার ৪১৩ ভোটে পরাজিত করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ তথ্য জেলা রিটার্নিং কর্মকর্তার  কার্যালয় সূত্রে জানা গেছে।

প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে দ্বিতীয়বারের মত জয়ী হওয়া লুৎফুর রহমান কাজল পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪০৭ ভোট, অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শহিদুল আলম বাহাদুর পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৯৪ ভোট।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাতে কক্সবাজারের শহরের বাসভবনে কাজল সাংবাদিকদের বলেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ‘এই বিজয় জনগণের প্রতি উৎসর্গ করলাম। ইনশাআল্লাহ আপনাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করবো।’

কক্সবাজারের নির্বাচনি সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ কাজলকে ‘পরীক্ষিত সন্তান’ হিসেবে সম্বোধন করেছিলেন।

এর আগে এই আসনে ২০০৮ সালে বিএনপির কেন্দ্রীয় মৎসজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ট্যাগ :

‘পরীক্ষিত সন্তান’ কাজলের বাজিমাত

আপডেট সময় : ০২:২৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬