ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, নির্বাচনটা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। নির্বাচনের একটা অংশ আইনশৃঙ্খলা বাহিনী। আরেকটা হলো আমাদের প্রশাসনের যে কর্মকর্তারা আছেন তারা। আরও আছে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং নির্বাচনে যারা অংশ নেবেন তারা। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ে কোনও ধরনের সমস্যা হবে না।

রবিবার (৬ জুলাই) দুপুরে শিল্পাঞ্চল পুলিশের সদর দফতর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার। এটা তারা নিয়ন্ত্রণ করে। রিটার্নিং অফিসার আসেন প্রশাসন থেকে। আইনশৃঙ্খলা আমরা দেখি। মূল পার্টি হলো যারা নির্বাচন করছে। নির্বাচনের জন্য বেশি প্রস্তুতি দরকার তাদের, যারা নির্বাচনে অংশ নেবেন। আমাদের প্রস্তুতি ঠিক আছে। আমাদের প্রস্তুতির কোনও ঘাটতি নাই।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এমন অভিযোগ রয়েছে অনেকের। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাজনীতিতে অনেকেই অনেক কথা বলেন। আমি তাদের প্রশ্নের উত্তর দেবো না। তবে আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। যেহেতু আরও কয়েক মাস সময় আছে, সেহেতু আশা করি, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা হবে না।

মব পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কুমিল্লা লালমনিরহাট, ফরিদপুরসহ কয়েকটি জায়গায় হয়েছে। ভবিষ্যতে যাতে এসব না হয় সে জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। যারা এসবের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৩:০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫