ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ- উদ্ধার অভিযান অব্যাহত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান ফের ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, নিখোঁজ ৫০ হাজারের বেশি সমস্যা নিরসন করে সবাইকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করে এগিয়ে নিতে হবে: সেনাপ্রধান ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা শাহাদাত হোসাইনের পানির বোতল ভেবে এসিড পান, রামুতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পেকুয়ায় মাছের প্রজেক্ট দখলের চেষ্টা : অস্ত্রসহ দুজন আটক প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আগেই দ্বিতীয় বিয়ে, সরকারি অফিসকে আবাস বানানোর অভিযোগ শাহাদাতের বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তাহসান- রোহিঙ্গা তরুণদের পাশে থাকা ও বৈশ্বিক সহায়তার আহ্বান কক্সবাজারে এসে ১০ পদের রাখাইন-বার্মিজ খাবার খেলেন তাহসান খান কক্সবাজারে বিজিবি’র অভিযানে ২ জন আটক, ৭২ হাজার ইয়াবা ও ১৫ লিটার মদ উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জার্মানির সমর্থক: জানালেন ছেলে বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহীম ​ উন্মাদনারও বাস্তবতা আছে

নাফ নদী পেরিয়ে ইয়াবার চালান, পিস্তলসহ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান দেশে প্রবেশের সময় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা, ৫ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তলসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় তার সঙ্গে থাকা আরও কয়েকজন পাচারকারী অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

বুধবার (২০ মে) দুপুরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যক্তির নাম লুৎফর রহমান (২১)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ক্যারেঙ্গাঘোনা গ্রামের নুর আহমেদের ছেলে।

বিজিবি ভাষ্য, গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ সংলগ্ন ক্যারেঙ্গাঘোনা বিজিবি পোস্ট এলাকায় অবস্থান নেয়। পরে কয়েকজন পাচারকারী মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত গ্রামের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া চালিয়ে লুৎফর রহমানকে আটক করতে সক্ষম হয় টহল দল। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড তাজা গুলি। পরে ঘটনাস্থল ও আশপাশ এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি’র দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক লুৎফর রহমান মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল বলে স্বীকার করেছেন। এ পাচার কাজে স্থানীয় আরও কয়েকজন জড়িত রয়েছে বলেও তিনি তথ্য দিয়েছেন।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম নিশ্চিত করেছেন, ইয়াবা পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আর লুৎফর রহমানের বিরুদ্ধে অস্ত্র এবং মাদক আইনে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ- উদ্ধার অভিযান অব্যাহত

নাফ নদী পেরিয়ে ইয়াবার চালান, পিস্তলসহ পাচারকারী আটক

আপডেট সময় : ১২:৪৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬