ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে ঈদের আনন্দ কেড়ে নিল আগুন, খোলা আকাশের নিচে শত পরিবার চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় নছিমন চালক নিহত পেকুয়ায় বজ্রপাতে এক নারীর মৃত্যু ঈদকে সামনে রেখে পর্যটন শহরে নিরাপত্তা ও সেবায় বিশেষ উদ্যোগ কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের দুই জামাত সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় পবিত্র হজ আজ সীমান্ত শহরে ব্রাজিল উন্মাদনা মহাসড়কে কোরবানির পশুর হাট, যানজটে ভোগান্তি আদালত প্রাঙ্গণে গুলি, দুই মামলায় আসামি ১৩ এবার উখিয়া সীমান্তে মাইনে উড়ে গেল রোহিঙ্গা যুবকের গোড়ালি টেকনাফে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত ডাকাত সর্দার গফুর গ্রেফতার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ শুভ জন্মদিন কাজী নজরুল ইসলাম হিটস্ট্রোক এড়াতে যেসব খাবার ও পানীয় জরুরি

নাইক্ষ্যংছড়ি সীমান্তে অকটেন ও সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে মজুদ করা ৩৯৫ লিটার অকটেন ও ২৪ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ এপ্রিল) সকাল পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে এসব জব্দ করা হয়।

বিজিবি জানায়, রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান চালায়। এ সময় সোনাইছড়ি এলাকা থেকে অবৈধভাবে মজুদ করা ৩৯৫ লিটার অকটেন জব্দ করা হয়। একই সময়ে টাইম বাজার এলাকা থেকে ২০ বস্তা ইউরিয়া সার ও ৪ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। এসব জ্বালানি তেল ও সার সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত এলাকায় জ্বালানি তেল মজুদ, পাচার ও কালোবাজারি প্রতিরোধে বিজিবি অভিযান জোরদার করেছে। চোরাচালান প্রতিরোধে বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে অকটেন ও সার জব্দ

আপডেট সময় : ০৩:৩২:২০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬