ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট আশ্রয়প্রার্থী বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিল আমেরিকা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতিফলন : কক্সবাজার মেডিকেল কলেজের নতুন হোস্টেল একনেকে অনুমোদন ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের এক পরিবারের ৩ সদস্য উদ্ধার: শিশু নিখোঁজ অশ্রুজলে ২৫ আগস্ট স্মরণ: বিশ্বের কাছে ১০ মিনিট চাইলো লাখো রোহিঙ্গারা বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি দ্রুত সকল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৫ জেলে নিখোঁজ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার অধিকার রয়েছে: ১৬ কূটনৈতিক মিশন দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত একরামুল হত্যা: সাবেক এমপি বদি ও ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ট্রাইব্যুনালে

ধর্ষণ বিরোধী বামপন্থীদের মিছিলে পুলিশী হামলা ও মামলার ঘটনায় মীর্জা ফখরুলের নিন্দা

রাজধানীর শাহবাগ এলাকায় ১১ মার্চ ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ প্ল্যাটফর্মের আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন ছাত্রসংগঠনের ১২ নেতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়ের এবং ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খানকে বাসা থেকে গ্রেপ্তারের চেষ্টার নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার রাতে এক বিবৃতিতে এই নিন্দা জানান মির্জা ফখরুল। তাঁর পক্ষ থেকে বিবৃতিটি পাঠিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিবৃতিতে বলা হয়, ‘নারী নিপীড়ন, হয়রানি ও ধর্ষণের ঘটনা সারা দেশে ঘটে চলেছে। এটা উদ্বেগজনক। এই ধর্ষণ, নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের আন্দোলনে হামলা চালিয়ে, পরে ১২ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা এবং গভীর রাতে ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ডকে তাঁর নিজের বাসা থেকে গ্রেপ্তারের চেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি।’

বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে যাঁরা সচেতনতা তৈরি করছেন, তাঁদের সহযোগিতা না করে হয়রানি করা অন্যায়।’ সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ভূমিকা পালন করবে এবং হয়রানি থেকে বিরত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সূত্র: প্রথম আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ

ধর্ষণ বিরোধী বামপন্থীদের মিছিলে পুলিশী হামলা ও মামলার ঘটনায় মীর্জা ফখরুলের নিন্দা

আপডেট সময় : ০২:০৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫