ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারকাহীন মহেশখালী খেলোয়াড় সমিতিকে হারিয়ে মাঠ মাতালো রামু কুতুবদিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৫, ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার হেরেও রেকর্ড করলো মহেশখালী উপজেলা ফুটবল দল পরিবেশের দোহাই দিয়ে কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্তকারীদের হটাতে হবে- মানববন্ধনে বক্তারা রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশলীর মৃত্যু ২২ বছরেও সংস্কার হয়নি পেকুয়ার সিরাদিয়া সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ টেকনাফে র‍্যাবের পৃথক অভিযান: বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক দর্শকের ঢল সামলাতে ব্যর্থ জেলা স্টেডিয়াম: আধুনিকায়ন এখন সময়ের দাবি! উখিয়ায় যুবদল নেতার নেতৃত্বে ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি গ্রেপ্তার মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা ৬ অক্টোবর বাংলাদেশে খেলতে চায় ব্রাজিল বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার বঙ্গোপসাগর লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দেশে স্কুল সংখ্যা বাড়াতে বললেন সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ দেশের বর্তমানে যে জনসংখ্যা সেই অনুপাতে স্কুলের সংখ্যা আরও বাড়াতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। ‘

শনিবার (৩ জানুয়ারি) সকালে পেকুয়ায় সদর ইউনিয়নে অবস্থিতি পেকুয়া মডেল বিদ্যাপীঠ এন্ড কলেজের শুভ উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় সালাহউদ্দিন আহমদ বলেন, স্কুল প্রতিষ্ঠার আগে অবশ্যই জরিপ করে দেখতে হবে কোথায় স্কুল হবে, কোথায় হবেনা । তবে স্কুল মানে শুধু বড় বড় বিল্ডিং নয়, স্কুল মানে ভালো মানের শিক্ষক। কারণ আমি অনেক স্কুল দেখেছি যেখানে বাশের বা টিনের বেড়া ছিলো কিন্ত পড়ালেখা ছিলো অনেক মানসম্মত। কারণ সেই স্কুলগুলোতে মানসম্মত শিক্ষক ছিলো।’

এসময় স্কুলটির অধ্যক্ষ শাহাদাৎ হোছাইন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজে অধ্যক্ষ মোহাম্মদ আলী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক এনামুল হক, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, মগনামা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দু রাজ্জাক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসিফ খালেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

গতকাল ২ জানুয়ারি, ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে আসেন সালাহউদ্দিন আহমদ।

চকরিয়া-পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন এবং গতকাল বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল মান্নান যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করেন, যেসময় তিনি উপস্থিত ছিলেন।

প্রেস সচিব ছাফওয়ানুল করিম জানিয়েছেন, আজ সন্ধ্যায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে তাঁর কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তারকাহীন মহেশখালী খেলোয়াড় সমিতিকে হারিয়ে মাঠ মাতালো রামু

দেশে স্কুল সংখ্যা বাড়াতে বললেন সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ০৪:৪৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬