ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয় দেয়া এক নারী আটক নারী ও কিশোরীদের জন্য নিরাপদ ডিজিটাল নিরাপত্তা পরিবেশ গঠনের অঙ্গীকার: টেকনাফে বিশেষ সভা অনুষ্ঠিত মহেশখালীর ধলঘাটার ফাটাঘোনা ও মিলঘোনা উন্মুক্ত নিলামের দাবি, সংঘর্ষের আশঙ্কায় জমির মালিকরা বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন সাময়িকভাবে বরখাস্ত : কক্সবাজারেও তার বিরুদ্ধে রয়েছে অভিযোগ হরমুজ প্রণালি থেকে যেভাবে বের হয়ে এলো বাংলার জয়যাত্রা কক্সবাজারে ৩ দিনের সফরে আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ​টেকনাফে দুদকের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন, চ্যাম্পিয়ন বর্ডার গার্ড পাবলিক স্কুল গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি : সভাপতি জিল্লু চৌধুরী ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেলেন রিকশাচালক মোহাম্মদ রফিক ২৮ জুন জেলায় ৪ লাখ ৯৩ হাজার ৩১৫ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল নাইক্ষ্যংছড়ির গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কক্সবাজারে বিএনপি অঙ্গ সংগঠনের প্রতিরোধ মিছিল এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৪ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা

দেশে এযাবৎকালের সর্বোচ্চ সোনার দাম, ভরিতে বাড়ছে ৪ হাজার টাকা

  • টিটিএন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • 582

দেশের বাজারে সোনার দাম আবার বাড়ছে। এবার ভরিতে একলাফে চার হাজার টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। তাতে ভালো মানের এক ভরি সোনা কিনতে খরচ করতে হবে ২ লাখ ২২ হাজার টাকা। দেশের ইতিহাসে এটিই সোনার সর্বোচ্চ দর।

আজ সোমবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল মঙ্গলবার থেকে সোনার নতুন দাম কার্যকর হবে। আজ থেকেই সোনার দাম ভরিতে এক হাজার টাকা বাড়ানো হয়েছে, যা গত রাতে ঘোষণা করা হয়। তাতে ভরি প্রতি সোনার দাম বেড়ে দাঁড়ায় প্রায় ২ লাখ ১৮ হাজার টাকায়। এটিও দেশে সোনার সর্বোচ্চ দামের রেকর্ড ছিল। কাল দামের নতুন রেকর্ড হবে।

নতুন দর অনুযায়ী, কাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকায়। আজ বিক্রি হয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা। তার মানে কাল থেকে দাম বাড়ছে ভরিতে ৩ হাজার ৯৬৬ টাকা।

এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, যা আজ বিক্রি হয়েছে ২ লাখ ৮ হাজার ২০২ টাকায়। অর্থাৎ কাল থেকে ২১ ক্যারেটের দাম বাড়ছে ৩ হাজার ৭৯১ টাকা। অন্যদিকে কাল থেকে হলমার্ক করা ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকায়, যা আজ বিক্রি হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকায়। এ ক্ষেত্রে দাম বাড়বে ৩ হাজার ২৬৬ টাকা।

আগামীকাল থেকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে ব্যয় করতে হবে ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা। আজ এটি বিক্রি হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকায়। অর্থাৎ এক দিনের ব্যবধানে সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে বাড়ছে ২ হাজার ৮০০ টাকা।

এদিকে সোনার পাশাপাশি এই দফায় রুপার দামও বাড়ছে। কাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম হবে ৪ হাজার ৯৫৭ টাকা। আজ এটি বিক্রি হয়েছে ৪ হাজার ৫৭২ টাকা। অর্থাৎ, ভরি প্রতি রুপার দাম বাড়ছে ৩৮৫ টাকা।

সোনার দাম বাড়ানোর যুক্তি হিসেবে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বলেছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। মূলত বৈশ্বিক বাজারে সোনার দাম নতুন করে বাড়ছে। তাই দেশেও দর সমন্বয় করা হয়েছে।

বিশ্ববাজারে আজ প্রতি আউন্স (২.৬৭ ভরি) সোনার দাম বেড়ে ৪ হাজার ৪১৮ ডলারে উঠেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয় দেয়া এক নারী আটক

দেশে এযাবৎকালের সর্বোচ্চ সোনার দাম, ভরিতে বাড়ছে ৪ হাজার টাকা

আপডেট সময় : ১২:১৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫