ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নীতিমালা বাস্তবায়নে কক্সবাজার জেলা প্রশাসনের অভিযান সাড়ে ৮ ঘণ্টা পর সচল মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট, উৎপাদন শুরু আলোচিত হালিম হত্যা মামলার আসামী আরসার কমান্ডার মুসা গ্রেপ্তার এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, আরও বাড়ছে সংকট বিদায়বেলায় কাঁদলেন, কাঁদালেন মির্জা ফখরুল মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের আহবান রামুর ওসি ফজলুল হকের মহেশখালীতে অবৈধ ভাসমান তেলের পাম্প: প্রশাসনের অভিযানে সিলগালা, জরিমানা কক্সবাজার শহর থেকে ময়লার ভাগাড় ও ডাম্পিং স্টেশন স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান: লিংকরোড ও কলাতলীর দুই প্রতিষ্ঠানকে জরিমানা রিসোর্ট ইস্যু নিয়ে বিরোধ : এমপি কাজল-সরওয়ারের সমঝোতার উদ্যোগ, হয়নি প্রতিবাদ মিছিল একনেকে ৯৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন আরাকান আর্মির হাতে জিম্মি ২৪ জেলে দেশে ফিরলেন ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে জিডির আবেদন পিটার সাইফুলের

ডিসেম্বরেই নিষ্পত্তি হবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সব মামলা-অ্যাটর্নি জেনারেল

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা ডিএসএ বাতিল হলেও এর অধীনে দায়ের করা মামলাগুলোর রেশ এখনো কাটেনি। বর্তমানে বহাল থাকা এসব মামলার নিষ্পত্তি ডিসেম্বরের মধ্যেই হবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, শুধু আইন বাতিল করলেই হবে না, সরকারের নিবর্তনমূলক আচরণ থেকেও সরে আসা জরুরি। সকালে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা: ডিজিটাল নিরাপত্তা আইনের অভিজ্ঞতা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজি।

অনুষ্ঠানে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ডিএসএ বাতিলের আগে ৩৯৬ গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে দায়ের হয়েছিল ২২২টি মামলা। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের এই গবেষণায় উঠে আসে ডিএসএ বাতিল হলেও সাইবার সিকিউরিটি অ্যাক্টে এখনো বহাল আছে নিবর্তনমূলক কিছু ধারা, যা উদ্বেগের কারণ।

৫ আগস্টের পরে বাংলাদেশে একটাও গুমের ঘটনা ঘটেনি জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, মিথ্যা গায়েবী মামলায় ভুক্তভোগী ছিলেন ৭০ লাখ। এসব মামলার অধিকাংশ বাদী ছিল পুলিশ। তবে ৫ আগস্ট পরবর্তী সময়ে, পুলিশ বাদী হয়ে একটাও গায়েবী মামলা করেনি।

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হলে শুধু আইন বাতিল নয়, প্রাতিষ্ঠানিকভাবে নিবর্তনমুক্ত পরিবেশ গড়ে তোলার বিকল্প নেই বলে জানান অনুষ্ঠানের অন্যান্য বক্তারা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড

ডিসেম্বরেই নিষ্পত্তি হবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সব মামলা-অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় : ০৫:১২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫