ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ জনআকাঙ্ক্ষা, গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ: সালাহউদ্দিন আহমদ ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার স্পেনের জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ দ্বীপবর্তিকার ইফতার মাহফিল সম্পন্ন জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালিমার ক্যালিগ্রাফি টেকনাফে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, র‌্যাবের ২টি মোটরসাইকেলে আগুন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৫ জন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আরসা সন্ত্রাসী গ্রেফতার লবণ চাষীদের গলা কাটছে ইজারাদার রামুতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই: প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কউকে ভাঙ্গল ‘রিশাদ’ সিন্ডিকেট, ঘুষ ছাড়া মিলত না ভবন তৈরির অনুমতি লবণচাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে মহেশখালী রান ২০২৬, রেজিস্ট্রেশন শুরু নাহিদের গতির ঝড় আর তানজিদের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানকে হারাল বাংলাদেশ খেজুর দূর করবে রোজার ক্লান্তি সাগরে নি’হত কুতুবদিয়ার দুই জেলে পরিবার পেলো সহায়তার ৫০ হাজার টাকা উখিয়ায় সেহেরির সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

ট্রাভেল পাস ছাড়া টিকেট বিক্রি করা কেয়ারি সিন্দাবাদকে ৫০ হাজার টাকা জরিমানা

সরকার অনুমোদিত ট্রাভেল পাস ব্যতিরেকে অবৈধভাবে পর্যটকদের কাছে টিকেট বিক্রি করার দায়ে কেয়ারি সিন্দাবাদ নামে সেন্টমার্টিনগামী একটি জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

সোমবার (১ ডিসেম্বর) সকালে চলতি মৌসুমে প্রথমবারের মতো কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাট থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে।

সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে তৎপর থাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত যাত্রা শুরুর আগমূহুর্তে অনিয়মের প্রমাণ পাওয়ায় কেয়ারি সিন্দাবাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, ‘ তিনজন পর্যটককে ১৮ শত টাকা করে অবৈধভাবে ট্রাভেল পাস ছাড়া (কিউআর কোড বিহীন) সরাসরি টিকেট বিক্রির অপরাধে কেয়ারি সিন্দাবাদকে অর্থদন্ড দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী এভাবে টিকেট বিক্রি করা যাবেনা।’

তিনি জানান, ‘শুধুমাত্র কক্সবাজারের স্থানীয়রা (লোকাল) জাতীয় পরিচয়পত্র পরিদর্শন করে টিকেট ক্রয়ের মাধ্যমে ভ্রমণে যেতে পারবে এবং অন্যান্য পর্যটকদের ক্ষেত্রে সরকার অনুমোদিত ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে।’

প্রথমদিন হওয়ায় গ্রেফতার না করে মুচলেকা দিয়ে জাহাজ কর্তৃপক্ষকে সর্তক করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ কোনভাবেই বিধিবহির্ভূত কর্মকাণ্ড করা যাবে না। পরবর্তীতে এমনটা ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

গত ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত করে সরকার। কিন্তু নভেম্বর মাসে রাত্রিযাপনের সুযোগ না থাকায় পর্যটকরা আগ্রহ প্রকাশ করেননি।

আজ (১ ডিসেম্বর) থেকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দুই মাস রাত্রিযাপন করার সুযোগ রয়েছে সেন্টমার্টিনে, ফলে প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে জাহাজ চলাচল।

যাত্রার ক্ষেত্রে পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।

জাহাজ মালিকদের ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের’ সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন,’ ৬ টি জাহাজকে প্রশাসন অনুমতি দিয়েছে, যাত্রীর আনুপাতিক হার বিবেচনায় আজ ৩ টি জাহাজ যাচ্ছে। জোয়ার-ভাটা ও নদীর নাব্যতা বিবেচনায় প্রতিদিনের যাত্রার সময় নির্ধারণ করা হয়েছে, বিকেলে সেন্টমার্টিন থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলো আবার কক্সবাজারের উদ্দেশে ফিরবে।’

প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক অনুমতিপ্রাপ্ত জাহাজে করে সেন্টমার্টিনে যেতে পারবেন, প্রথমদিনে এই সংখ্যা ছিলো ১১৭৪ জন।

সরকারি নির্দেশনা অনুযায়ী, সেন্টমার্টিন যাত্রায়  নিষিদ্ধ করা হয়েছে পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য পরিবহন।

পানি বহন করতে পর্যটকদের মাঝে বিশেষ ধরণের পরিবেশবান্ধব বোতল (ফ্ল্যাক্স) সরবরাহ করছে পরিবেশ অধিদপ্তর।

মৌসুমের প্রথম যাত্রালগ্ন পরিদর্শনকালে জেলা প্রশাসক আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, ‘ নির্দেশনাগুলো বাস্তবায়নে জেলা প্রশাসন বদ্ধ পরিকর, এক্ষেত্রে অবশ্যই পর্যটক ও সংশ্লিষ্টদের সহযোগিতা কাম্য। ‘

পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে সার্বিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় সরকারের নির্দেশনা যথাযথ মানা হচ্ছে কিনা তা কঠোরভাবে তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়ন প্রধান ও অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

ট্যাগ :

আজ জনআকাঙ্ক্ষা, গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ: সালাহউদ্দিন আহমদ

ট্রাভেল পাস ছাড়া টিকেট বিক্রি করা কেয়ারি সিন্দাবাদকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১১:৫৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫