ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা শাহাদাত হোসাইনের পানির বোতল ভেবে এসিড পান, রামুতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পেকুয়ায় মাছের প্রজেক্ট দখলের চেষ্টা : অস্ত্রসহ দুজন আটক প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আগেই দ্বিতীয় বিয়ে, সরকারি অফিসকে আবাস বানানোর অভিযোগ শাহাদাতের বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তাহসান- রোহিঙ্গা তরুণদের পাশে থাকা ও বৈশ্বিক সহায়তার আহ্বান কক্সবাজারে এসে ১০ পদের রাখাইন-বার্মিজ খাবার খেলেন তাহসান খান কক্সবাজারে বিজিবি’র অভিযানে ২ জন আটক, ৭২ হাজার ইয়াবা ও ১৫ লিটার মদ উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জার্মানির সমর্থক: জানালেন ছেলে বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহীম ​ উন্মাদনারও বাস্তবতা আছে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোর চায় চীন হেরোইন ম্যানেজ হয়ে আটা-ময়দা হয়ে যায় : স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে মাদকবিরোধী র‍্যালী, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক হিন্দুরা মন্দিরে মূর্তি বানাবে, মুসলমানরা মসজিদ বানাবে—সমস্যা কোথায়?’ সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

টেকনাফে শ্রমিক দল সভাপতির ওপর হামলা

টেকনাফে পৌর শ্রমিক দলের সভাপতি ও জেলা শ্রমিক দলের সহ-দপ্তর সম্পাদক আব্দুর রশিদের (৪০) ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। অস্ত্রধারী দুর্বৃত্তরা তাকে ধারালো চাইনিজ রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) রাত ১১টার দিকে টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খাংগার ডেইল এলাকার লবণ মাঠসংলগ্ন সড়কে এ হামলার ঘটনা ঘটে।

আহত আব্দুর রশিদ টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মধ্য জালিয়াপাড়া এলাকার মৃত ইলিয়াসের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রাতে সড়ক নির্মাণকাজ তদারকি করার সময় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত অতর্কিতভাবে আব্দুর রশিদের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথা, বাম হাত ও দুই পায়ে ধারালো চাইনিজ রামদা দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাফায়েত জামিল সাইফুল জানিয়েছেন, রাত সাড়ে ১১টার দিকে আব্দুর রশিদকে হাসপাতালে আনা হয়। তার মাথা, বাম হাত এবং দুই পায়ে ধারালো অস্ত্রের গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে এবং পরে চট্টগ্রামে পাঠানো হয়।

এ ঘটনায় টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন অভিযোগ করেন, পরিকল্পিতভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, ঈদ উদ্‌যাপনের অজুহাতে প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এলাকায় অবস্থান করছিলেন এবং সেই সুযোগে শ্রমিক দল নেতা আব্দুর রশিদের ওপর হামলা চালানো হয়েছে।

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ বা এজাহার পাওয়া যায়নি। তারপরও জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা শাহাদাত হোসাইনের

টেকনাফে শ্রমিক দল সভাপতির ওপর হামলা

আপডেট সময় : ০৫:৪৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬