ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

টেকনাফে বিজিবি র‌্যাবের যৌথ অভিযান : ইয়াবার বড়ো চালানসহ আটক ১

টেকনাফে বিজিবি ও র‌্যাবের সমন্বিত অভিযানে সাগরপথে আসা মাদকের একটি বড় চালান জব্দ করা হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মিয়ানমার হতে আসা একটি নৌযান কচ্ছপিয়া ঘাটের দিকে অগ্রসর হলে গোয়েন্দা প্রযুক্তির সহায়তায় এর গতিবিধি শনাক্ত করে বিজিবি ও র‌্যাব।

পরবর্তীতে যৌথ টহলদল কচ্ছপিয়া, দরগাছড়া ও মিঠাপানিছড়া এলাকায় অবস্থান নিয়ে নৌযানটিকে নজরদারিতে রাখে। নৌযানটি সৈকতের কাছাকাছি পৌঁছালে পাচারকারীরা পানিতে নেমে মাদক হস্তান্তর করতে শুরু করে। এ সময় বিজিবি ও র‌্যাবের অভিযানিক দল তাদের ঘেরাও করে ফেলে এবং তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক পাচারকারীকে আটক করা হয়।বাকী দুইজন পাচারকারি উত্তাল সাগর দিয়ে নৌযানসহ পালিয়ে যায়।

আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মায়ানমার থেকে মাদক সংগ্রহ করে বাংলাদেশে পাচার করে আসছিলেন। আটক আসামিকে উদ্ধার করা ইয়াবাসহ স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

আটক হোসেন আহমেদ (৩৫) টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার বাসিন্দার নুর আহমদের পুত্র ।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানের সাফল্য প্রমাণ করে যে, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় আমরা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষায় এবং প্রতিটি মাদক চালান আটকাতে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।

সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার ঘোষণা দেন তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

টেকনাফে বিজিবি র‌্যাবের যৌথ অভিযান : ইয়াবার বড়ো চালানসহ আটক ১

আপডেট সময় : ০৭:০২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫