ঢাকা ০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত নির্বাচন ও গণভোটে ২৯৯ আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির ভূমিধস বিজয়ের খবর শাহজাহান চৌধুরীর তাক লাগানো বিজয় ‘আল্লাহ হলেন সহায়’ ‘পরীক্ষিত সন্তান’ কাজলের বাজিমাত দুই দ্বীপে তৃতীয়বার ভিড়ল আলমগীর ফরিদের জয়ের তরী! ‘বিএনপি বিজয় উল্লাস করবে না, দায়িত্ব বেশি’ – ৪র্থ বার জয়ের পর সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে ভোট গ্রহন হয়েছে ৫০ শতাংশ কক্সবাজার-১ আসনে ঐতিহাসিক বিজয়: সালাহউদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা লায়ন মোহাম্মদ মুজিবুর রহমানের কক্সবাজারের ৪ টি আসনেই বিএনপির জয় জয়কার.. ১৭ বছর পর সংসদে ফিরছেন লুৎফুর রহমান কাজল দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ : ইসি সচিব সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কঠোর সেনাবাহিনী, মোড়ে মোড়ে তল্লাশি

টেকনাফে এপিবিএনের অভিযান – অস্ত্রসহ দুই রোহিঙ্গা ডাকাত গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক (ওয়ান শুটার গান), পাঁচ রাউন্ড কার্তুজ ও একটি রামদা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা দুইজন হলেন— শাহ আলম (২৫) ও কেফায়েত উল্লাহ (২৩)। তারা নয়াপাড়া ক্যাম্প-২৬ এক্সটেনশন ও নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা।

শুক্রবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার।

তিনি জানান, ‘আটককৃতরা দীর্ঘদিন ধরে ক্যাম্প এলাকায় সশস্ত্র ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।’

এঘটনায় আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের পাশাপাশি আর্মস অ্যাক্ট ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত

This will close in 6 seconds

টেকনাফে এপিবিএনের অভিযান – অস্ত্রসহ দুই রোহিঙ্গা ডাকাত গ্রেফতার

আপডেট সময় : ০৯:০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫