ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট আশ্রয়প্রার্থী বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিল আমেরিকা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতিফলন : কক্সবাজার মেডিকেল কলেজের নতুন হোস্টেল একনেকে অনুমোদন ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের এক পরিবারের ৩ সদস্য উদ্ধার: শিশু নিখোঁজ অশ্রুজলে ২৫ আগস্ট স্মরণ: বিশ্বের কাছে ১০ মিনিট চাইলো লাখো রোহিঙ্গারা বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি দ্রুত সকল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৫ জেলে নিখোঁজ

টেকনাফে আসামি ধরতে গিয়ে গর্ভবতী নারীকে লাথি মারার অভিযোগ এসআই দুলালের বিরুদ্ধে: অভিযোগ সঠিক নয় – ওসি

কক্সবাজারের টেকনাফে আসামি ধরতে গিয়ে এক গর্ভবতী নারীকে লাথি মারার অভিযোগ উঠেছে টেকনাফ মডেল থানার এসআই দুলালের বিরুদ্ধে।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ সদরের হাজম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, হাজম পাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে মোঃ ইউনুছের বাড়িতে ইউনুস এর মামলা আছে বলে গ্রেপ্তারের উদ্দেশ্যে এসআই দুলালের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।

শামিমা বেগম বলেন, আমাদের বিয়ে হয়েছে মাত্র চার মাস এবং তাঁর স্বামীর বিরুদ্ধে কোনো মামলা নেই। এ কথা বলার পর এসআই দুলাল তাঁকে পেটে লাথি মারেন বলে অভিযোগ করেন তিনি।

গুরুতর আহত অবস্থায় শামিমা বেগমকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ বলেন বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

অভিযোগের বিষয়ে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে আরেকটি গণমাধ্যমের বরাতে জানা যায়, তিনি এ অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন টিটিএনকে জানান “ঘটনাটি সত্য নয়। পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসেবে একজন এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে। আমাদের কোনো পুলিশ সদস্য কাউকে আঘাত করেনি। তাঁরা প্রতারণামূলক চিকিৎসাও নিতে পারে সেটি তাদের বিষয়।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা

টেকনাফে আসামি ধরতে গিয়ে গর্ভবতী নারীকে লাথি মারার অভিযোগ এসআই দুলালের বিরুদ্ধে: অভিযোগ সঠিক নয় – ওসি

আপডেট সময় : ০৯:২৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬