ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ার এম্বুলেন্সে ঢাকায় নেয়া হলো জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরীকে মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর সফর ঘিরে যা যা হলো মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর সফর ঘিরে যা যা হলো রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল চাষিরা লবণের ন্যায্যমূল্য পেতে শুরু করেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী ওশানের ফুটবল টুর্নামেন্টে পরিচালক মিশু-ক্রীড়া-সাংস্কৃতিক আয়োজন পর্যটন সেবায় কর্মীদের মনোবল বাড়ায় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার কোনো প্ররোচনায় বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ধূমপায়ীদের রক্তে মিললো মাইক্রোপ্লাস্টিক, রয়েছে হার্ট অ্যাটাকের উচ্চ ঝুঁকি রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি থেকে ২ জনের মনোনয়নপত্র সংগ্রহ কানায় কানায় পূর্ণ বাঁশখালীর সাগরপাড়ের সমাবেশস্থল পাঁচ বছরের মধ্যে শিক্ষা ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস

জুলাই আন্দোলনের দুই বছর: শহীদ ওয়াসিমের কবরে প্রশাসনের শ্রদ্ধা

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন পেকুয়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার মোরারপাড়ায় শহীদ ওয়াসিম আকরামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় কবর জিয়ারত ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

শ্রদ্ধা নিবেদন করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নুরুল আখতার নিলয়, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, যার মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের শাসনের অবসান হয়। ওই আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে প্রাণ হারান পেকুয়ার সন্তান ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রামের প্রথম শহীদ হিসেবে পরিচিতি লাভ করেন।

শহীদ ওয়াসিম আকরামের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা ও পুলিশ প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনসাধারণও তাঁর কবরে উপস্থিত হন। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং কবর জিয়ারতের মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এয়ার এম্বুলেন্সে ঢাকায় নেয়া হলো জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরীকে

জুলাই আন্দোলনের দুই বছর: শহীদ ওয়াসিমের কবরে প্রশাসনের শ্রদ্ধা

আপডেট সময় : ১২:৪৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬