ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানির বোতল ভেবে এসিড পান, রামুতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পেকুয়ায় মাছের প্রজেক্ট দখলের চেষ্টা : অস্ত্রসহ দুজন আটক প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আগেই দ্বিতীয় বিয়ে, সরকারি অফিসকে আবাস বানানোর অভিযোগ শাহাদাতের বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তাহসান- রোহিঙ্গা তরুণদের পাশে থাকা ও বৈশ্বিক সহায়তার আহ্বান কক্সবাজারে এসে ১০ পদের রাখাইন-বার্মিজ খাবার খেলেন তাহসান খান কক্সবাজারে বিজিবি’র অভিযানে ২ জন আটক, ৭২ হাজার ইয়াবা ও ১৫ লিটার মদ উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জার্মানির সমর্থক: জানালেন ছেলে বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহীম ​ উন্মাদনারও বাস্তবতা আছে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোর চায় চীন হেরোইন ম্যানেজ হয়ে আটা-ময়দা হয়ে যায় : স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে মাদকবিরোধী র‍্যালী, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক হিন্দুরা মন্দিরে মূর্তি বানাবে, মুসলমানরা মসজিদ বানাবে—সমস্যা কোথায়?’ সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান কারা উঠল শেষ বত্রিশে, বাদ পড়ল কারা

জলাশয়ে ডুবে প্রাণ গেল রোহিঙ্গা শিশুর

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-০৯ এ পানবাজার সংলগ্ন লেকে (জলাশয়) পড়ে মো. হাফিজ উল্লাহ (১১) নামে এক রোহিঙ্গা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজ উল্লাহ ক্যাম্প-০৯ এর বি/০৩ ব্লকের বাসিন্দা মোহাম্মদ রফিকের ছেলে। তার এফসিএন নম্বর-১১৯৮১৯।

ক্যাম্পের বাসিন্দা মো. নিশান জানিয়েছেন, দুপুরে পানবাজার লেকের পাড়ে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল হাফিজ উল্লাহ। একপর্যায়ে অসাবধানতাবশত সে লেকের পানিতে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের রোহিঙ্গারা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য এমএসএফ হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের দাবি, ক্যাম্প এলাকার বিভিন্ন লেক বা জলাশয়ের পাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে শিশুদের জন্য এসব স্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ক্যাম্পের জলাশয়গুলোর চারপাশে নিরাপত্তা বেষ্টনী নির্মাণ এবং শিশুদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেছেন, “ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় অপমৃত্যর মামলা রুজু করা হবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানির বোতল ভেবে এসিড পান, রামুতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

জলাশয়ে ডুবে প্রাণ গেল রোহিঙ্গা শিশুর

আপডেট সময় : ০৩:৫২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬