ঢাকা ০৭:০০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল চাষিরা লবণের ন্যায্যমূল্য পেতে শুরু করেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী ওশানের ফুটবল টুর্নামেন্টে পরিচালক মিশু-ক্রীড়া-সাংস্কৃতিক আয়োজন পর্যটন সেবায় কর্মীদের মনোবল বাড়ায় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার কোনো প্ররোচনায় বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ধূমপায়ীদের রক্তে মিললো মাইক্রোপ্লাস্টিক, রয়েছে হার্ট অ্যাটাকের উচ্চ ঝুঁকি রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি থেকে ২ জনের মনোনয়নপত্র সংগ্রহ কানায় কানায় পূর্ণ বাঁশখালীর সাগরপাড়ের সমাবেশস্থল পাঁচ বছরের মধ্যে শিক্ষা ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দরসহ চলমান মেগা প্রকল্প পরিদর্শনে মাতারবাড়িতে প্রধানমন্ত্রী মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী  প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে মন্ত্রী-এমপিসহ প্রশাসনের কর্মকর্তারা

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলতি মাসেই চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, আসছে আরও নতুন আন্তঃনগর ট্রেন

চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে রেল যোগাযোগ আরও সহজ ও যাত্রীবান্ধব করতে চলতি মাসেই জনপ্রিয় মহানগর এক্সপ্রেস ট্রেন চালু করা হচ্ছে। একই সঙ্গে এই রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

শনিবার সকালে কক্সবাজার সফরের অংশ হিসেবে চকরিয়া উপজেলার হারবাং রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারগামী পর্যটক ও সাধারণ যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় রেলসেবা সম্প্রসারণ ও আধুনিকায়নের কাজ চলছে। মহানগর এক্সপ্রেসসহ নতুন আন্তঃনগর ট্রেন চালু হলে টিকিটের সংকট কমবে এবং যাত্রীদের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে।

তিনি জানান, কক্সবাজারের আইকনিক রেলস্টেশনকে আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব হাবে পরিণত করার পরিকল্পনা সরকারের রয়েছে। যাত্রীসেবার মান উন্নত করতে স্টেশনটির পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার প্রক্রিয়াও এগিয়ে চলছে।

নিরাপত্তা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, রেলযাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পাশাপাশি রেলপথ নির্মাণের সময় রোপণ করা প্রায় ১ লাখ ৪০ হাজার গাছের বর্তমান অবস্থা পর্যালোচনা এবং সঠিক রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

হারবাং রেলস্টেশন পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, তমা কনস্ট্রাকশনের পরিচালক বিমল শাহ, প্রতিমন্ত্রীর একান্ত সচিব জাহাঙ্গীর আলম, ব্যক্তিগত কর্মকর্তা নাজমুল হুদা এবং রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রেলওয়ে সংশ্লিষ্টদের মতে, চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন ট্রেন সংযোজন হলে পর্যটন, বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে এবং কক্সবাজারমুখী যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তিও অনেকটাই কমবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলতি মাসেই চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, আসছে আরও নতুন আন্তঃনগর ট্রেন

আপডেট সময় : ০৫:১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬