ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার মহেশখালীতে চোর সন্দেহে পিটিয়ে ফয়সাল হত্যার ঘটনায় আটক-১ সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২১ ইয়াবাসহ আহ্বায়ক মনির আলম আটকের জের, টেকনাফ পৌর কৃষকদলের কমিটি বিলুপ্ত সীমান্তে নজরদারি বাড়াতে বান্দরবানের দুটি নতুন টিওবি উদ্বোধন মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, আটকে দিয়ে ধ্বংস করল সৌদি অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাপ্রধান পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ বৃষ্টি কমায় বাড়ছে গরম; আজ কমতে পারে তাপমাত্রা টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ২০ ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে দুদকের মামলা টাকা ও অলংকার নিয়ে উধাও আয়েশা! সন্ধান চায় ভুক্তভোগী পরিবার লোহাগাড়ায় পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু গোলকিপার সাঈদীর ওপর হামলা: হোয়ানকের চেয়ারম্যান ও তার পুত্রের নামে এজাহার দায়েরের প্রতিবাদে মানববন্ধন

চকরিয়ায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

কক্সবাজারের চকরিয়া পৌরসভার বাটাখালীর একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মো: নয়ন চৌধুরী,মোহাম্মদ হানিফ ও মোঃ ইসমাইল। আটকৃত নয়ন, পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি, হানিফ প্রচার সম্পাদক ও ইসমাইল একই ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

রবিবার ২৩ ফেব্রুয়ারি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত -নয়ন পৌরসভার ৫নং ওয়ার্ড কাহারিয়াঘোনা নুরুল আমিনের ছেলে। ইসমাইল একই এলাকার কবির আহমদের ছেলে ও হানিফ দক্ষিণ বাটাখালী ৩নং ওয়ার্ড মৃত মমতাজ উদ্দিনের ছেলে।

শনিবার দিবাগত রাত ২টার দিকে পৌরসভাস্থ ০৪নং ওয়ার্ডের বাটাখালী দুবাই প্রবাসী শ্রীমন্ত দাশের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

এসময় তিন ভরি স্বর্ণালংকার, চার ভরি রুপার অলংকার,নগদ ১২ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।

এঘটনার পর চকরিয়া থানা পুলিশের কয়েকটি টিম অপরাধীদের শনাক্ত পূর্বক গ্রেপ্তারের অভিযান শুরু করে।ঘটনাস্থলের আশ-পাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আসামীদের সনাক্ত করে এ তিনজনকে আটক করে।

এসময় লুণ্ঠিত বার হাজার টাকার মধ্য দশ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঞ্জুর কাদের ভূঁইয়া টিটিএনকে বলেন, ডাকাতির ঘটনার পরথেকে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছিল।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও আশপাশের সিসিটিভির ফুটেজ চেক করে শনাক্ত পূর্বক ঘটনায় সরাসরি জড়িত তিনজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় লুণ্ঠিত ১০হাজার ৫০০ টাকা।লুণ্ঠিত অন্যান্য মালামাল উদ্ধারে চেষ্টা চলছে।আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে।তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

চকরিয়ায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

আপডেট সময় : ১১:০৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫