ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর উপজেলা প্রশাসক হিসেবে ফরিদুল আলমকে নিয়োগের দাবি ৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে সৈকতে কাজ করবে ৫০ জন ভলেন্টিয়ার ইয়াবার টাকায় বালুখালীর কথিত শ্রমিক নেতা’র নাটকীয় উত্থান, আছে টর্চার সেল! সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের ঈদ শুভেচ্ছা চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ টেকনাফে বিদেশি পিস্তল ও ‘আইস’ উদ্ধার, আটক ১ মক্কায় গাড়ি বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণা, অসুস্থ প্রবাসী নিঃস্ব মহেশখালীতে সিএনজির চাপায় পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশু আয়েশা মারা গেছে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রস্তুতি পরিদর্শনে এমপি কাজল টেকনাফে বাস–সিএনজি মুখোমুখি সংঘ’র্ষে শি’শু’র মৃ’ত্যু, আ’হত ৪ চকরিয়ায় টমটমের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বৃহস্পতিবার স্বামী বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিমের কবরের পাশেই শায়িত হলেন তাঁর সহধর্মিণী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৯ ঝুঁকিপূর্ণ বাঁকে বিআরটিএ’র লাল পতাকা

গহীন পাহাড়ের আস্তানা থেকে গ্রেনেডসহ বিপুল অস্ত্র নিয়ে ডাকাত শফি আটক

বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ এক শীর্ষ ডাকাতকে আটক করেছে র‍্যাব। র‍্যাব বলছে ২১ মামলার অভিযুক্ত আসামী আটক মোঃ শফি প্রকাশ ডাকাত শফি (২৮) একজন রোহিঙ্গা।

সে টেকনাফের নয়াপাড়ার মুছনি রেজিস্টার্ড ২৬ নম্বর ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা দীল মোহাম্মদ এর ছেলে।

কক্সবাজারে নিয়োজিত র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: কামরুল হাসান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, শফিকে ধরতে তারা দীর্ঘ একমাসেরও বেশি সময় রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্থানে নজরদারি চালিয়েছেন। সবশেষে সোমবার রাত ১১টার দিকে টেকনাফের নয়াপাড়ার ২৬ নম্বর রেজিস্টার্ড ক্যাম্প এর পশ্চিম পাশে হাজীর প্রজেক্ট পাহাড়ের পাদদেশ থেকে তাকে আটক করা হয়।

কামরুল হাসান দাবী করেন, শফিকে আটকের অভিযানে গেলে র‍্যাবের উপর গুলিবর্ষণ করা হয়। এসময় কয়েক রাউন্ড পাল্টাপাল্টি গোলাগুলিও হয়।

পরে গহীন পাহাড়ের আস্তানা থেকে ডাকাত শফির দেয়া তথ্য অনুযায়ী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‍্যাব। আইনশৃঙ্খলা বাহিনীটির দেয়া তথ্য অনুযায়ী সেখান থেকে ১ টি ওয়ান শুটার গান ২ টি একনলা বন্দুক, ১ টি এলজি, ১০ টি এন্টি পারসোনাল মাইন, ১০ টি ডেটোনেটর, ৫০ টি তাজা রাইফেলের গুলি, ৫৩ টি রাইফেলের খালি কার্তুজ, ৬ টি শর্ট গানের খালি কার্তুজ ও ৩টি গ্রেনেড উদ্ধার করা হয়। এছাড়াও সবচেয়ে দামী মাদক হিসেবে পরিচিত ক্রিষ্টাল মেথ (আইস) উদ্ধার করা হয় ৭৬৯ গ্রাম।

শফির নামে থাকা ২১ টি মামলার তালিকাও জানিয়েছে র‍্যাব-১৫। এরমধ্যে ২টি হত্যা, ২টি ডাকাতির প্রস্তুতি, ৬ টি অস্ত্র, ৬টি মারামারি মামলা রয়েছে।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: কামরুল হাসান বলেন, শফির নেতৃত্বে ডাকাত দল ক্যাম্প এলাকায় রোহিঙ্গা ও বাঙালিদের জিম্মি করে রাখত এবং পাহাড়ি অঞ্চলজুড়ে একটি ত্রাসের সাম্রাজ্য গড়ে তুলেছিলো।

ট্যাগ :

গহীন পাহাড়ের আস্তানা থেকে গ্রেনেডসহ বিপুল অস্ত্র নিয়ে ডাকাত শফি আটক

আপডেট সময় : ০৬:৫৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫