ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৌবাহিনীর অভিযানে ৭২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ পাকস্থলীতে ইয়াবা, দুই যুবক আটক নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত ঋণের বোঝা,পারিবারিক কলহ,রামুতে ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা! কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে-সেতু সচিব… আ.লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে কক্সবাজার উপকূলে শত পরিবারে কান্না আন্দামান সাগরে ট্রলারডুবি,নিখোঁজ পেকুয়ার ১২জন চকরিয়ার সাংবাদিক মিজবাউল হকের স্ত্রী মারা গেছেন, জানাজা বৃহস্পতিবার কচ্ছপিয়ার ৪ যুবক মালয়েশিয়াগামী ট্রলারে প্রাণ হারালো : এলাকায় শোকের ছায়া হাতি তাড়াতে গিয়ে ৩ রোহিঙ্গা অপহৃত স্ত্রীকে হত্যা করে হাত ও মাথা বিচ্ছিন্ন, স্বামী গ্রেপ্তার ভোক্তা অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা অটোরিকশার আসনের নিচে ৪০ হাজার ইয়াবা, চালক আটক চকরিয়ার খুটাখালীতে বালু উত্তোলন করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিপক্ষে কোনো প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আজ (মঙ্গলবার, ৪ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি গতকাল (সোমবার, ৩ নভেম্বর) ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সে তালিকা অনুযায়ী ফেনী-১, দিনাজপুর-৩ এবং বগুড়া-৭ আসনে প্রার্থী হয়েছেন খালেদা জিয়া। বিএনপির এই ঘোষণা প্রকাশের একদিন পরই এনসিপির পক্ষ থেকে জানানো হলো, এসব আসনে তারা কোনো প্রার্থী দেবে না।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘খালেদা জিয়ার আসনে এনসিপি কোনো প্রার্থী দেবে না। এই গণঅভ্যুত্থানের পরে নতুন একটি সৌন্দর্য এসেছে—খালেদা জিয়া প্রার্থী হয়েছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। তার আপসহীন ও লড়াকু নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্রকে অনেক শক্তিশালী করেছে।’

প্রার্থী তালিকা থেকে একজনের নাম স্থগিত বিএনপির
তিনি আরও বলেন, ‘তারেক রহমানও প্রার্থী হয়েছেন। তিনি যদি বাংলাদেশে আসেন, আমরা তাকেও স্বাগত জানাই। জামায়াত ইসলামের আমির, তিনিও প্রার্থী হচ্ছেন। দীর্ঘদিন ধরে তিনি মজলুম ছিলেন, তাকেও আমরা স্বাগত জানাই। আমরা ভাবছি কীভাবে খালেদা জিয়া, তারেক রহমান, জামায়াতের আমির, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর—যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের সহযোদ্ধা, তাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে পার্লামেন্টে নিয়ে আসা যায়।’

এনসিপির নেতা আরও জানান, সেই চিন্তা থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, খালেদা জিয়ার আসনে এনসিপির পক্ষ থেকে কোনো প্রার্থী দেয়া হবে না।

এদিকে, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে এনসিপি। এ সপ্তাহের মধ্যেই প্রায় ১০০ প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

সূত্র: এখন টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নৌবাহিনীর অভিযানে ৭২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় : ০৬:৫০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫