ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারগামী ট্রেনে দুষ্কৃতকারীদের পাথর নিক্ষেপে শিশু আহত ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নেই, কক্সবাজারেও ভোগান্তি আলোকিত শিক্ষা ফাউন্ডেশনের স্বর্ণপদক বৃত্তিতে ট্যালেন্টপুল অর্জন করলেন টেকনাফের সাউদা ঐক্যবদ্ধ থাকলে কেউ সীমান্ত লঙ্ঘন করতে পারবে না – উখিয়ায় উপদেষ্টা আদিলুর রহমান কৌশলের নামে ‘গুপ্ত’ বা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান বাংলা চ্যানেল পাড়ি ২ নারীসহ ৩৫ সাঁতারুর গণভোটের ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা নির্বাচন পর্যবেক্ষণে মাঠে নেমেছেন ইইউ’র ৫৬ পর্যবেক্ষক দেশের ভেতরে পোস্টাল ব্যালটে পরিবর্তন আসছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল, নতুনভাবে গঠন জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে- কক্সবাজারে আদিলুর রহমান খান ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি শুরু হোয়াইক্যং সীমান্তের চিংড়ি ঘের থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার পেকুয়ায় লবণ চাষিকে কুপিয়ে আহতের অভিযোগ সীমান্তে মা ই ন বি স্ফো র ণে এক পা হারানো হানিফের অন্য পা নিয়েও শঙ্কা

কক্সবাজার সরকারি কলেজে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ চলছে

সারাদেশের মতো কক্সবাজারের শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য ফরম বিতরণ। এরই ধারাবাহিকতায় দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি কলেজেও সদস্য ফরম বিতরণ চলছে। ১২ মে থেকে সদস্য ফরম বিতরণ শুরু হয় বলে জানায় কলেজ ছাত্রদল। যেখানে প্রায় ২৫০ শিক্ষার্থী সদস্য ফরম সংগ্রহ করেছে।

বুধবার (১৪ মে) দুপুরে কক্সবাজার সরকারি কলেজে গিয়ে দেখা যায় ছাত্র মিলনায়তনের সামনে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ করা হচ্ছে। যেখান থেকে অনেক শিক্ষার্থী সদস্য ফরম সংগ্রহ করেছে।

কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ উদ্দিন বলেন, কক্সবাজার সরকারি কলেজে ১২ মে থেকে সদস্য ফরম বিতরণ শুরু হয়। তিনদিনে প্রায় ২৫০ জন ছাত্র-ছাত্রী সদস্য ফরম সংগ্রহ করেছে। পরিচ্ছন্ন রাজনীতির সূচনা করতে ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহের আহ্বান জানান তিনি।

সদস্য ফরম সংগ্রহ করা কলেজটির হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও সেন্টমার্টিন ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক বলেন, আমি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। আমার পরিবারও সেন্টমার্টিনে জাতীয়তাবাদী রাজনৈতিক পরিবার। আমি আজকে অফিসিয়ালি কলেজ ছাত্রদলের সদস্য হতে সদস্য ফরম সংগ্রহ করলাম।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারগামী ট্রেনে দুষ্কৃতকারীদের পাথর নিক্ষেপে শিশু আহত

This will close in 6 seconds

কক্সবাজার সরকারি কলেজে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ চলছে

আপডেট সময় : ০১:১৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫