ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ইয়াবা তৈরির ‘কারখানা’, ঢাকাসহ আশপাশে চলত সরবরাহ লোহাগাড়ায় মন্দির সংলগ্ন পুকুর থেকে তবলা বাদক অরুণ জলদাশের মরদেহ উদ্ধার টেকনাফে রাখাইন থেকে আসা রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ নতুন দায়িত্বে ৩ মন্ত্রী ‘You have your home! We miss our home!’: মার্কিন বিশেষ দূতের সামনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আকুতি নতুন বাহারছড়ার মোস্তাক আহম্মদ আর নেই : জানাজা বাদ আছর ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে কোনো আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ আগস্ট রাজধানীতে মহাসমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক ড. কামরুজ্জামান সিনহা হত্যা মামলা: ছয় বছর পরও আপিল বিভাগে চূড়ান্ত রায়ের অপেক্ষা বিদেশি পিস্তল ও গুলিসহ আটক যুবক কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান নোমানের গাড়িচালক দাবি স্থানীয়দের হলদিয়াপালং যুবদলের কমিটি বিতর্ক: সাত সদস্যের কমিটিতে মাদক মামলার আসামি! সড়ক নয়, যেন গর্তের সারি— লোহাগাড়ার দরবেশহাট ডিসি সড়কে সীমাহীন ভোগান্তি জানাজায় কান্নার কলরবে ইয়াসেরের বিদায় লতিফ সিদ্দিকী বললেন, ‘আমাকে ফাঁসি দিয়ে দেন’

কক্সবাজার এসে পর্যটকদের আর চিন্তা নেই এসে গেছে ‘ভ্রমণিকা’ অ্যাপ

ভ্রমণপিপাসু পর্যটকদের কক্সবাজার ভ্রমন সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি করা হয়েছে মোবাইল অ্যাপ ‘ভ্রমণিকা’। যা পর্যটকদের জন্য একটি পূর্ণাঙ্গ ই-ভ্রমন গাইড হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার দুপুর ১২ টার দিকে এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

দেশের ৬৪ জেলার মধ্যে প্রথম এই ধরনের একটি ভ্রমন নির্দেশিকা মোবাইল অ্যাপ চালু করায় তিনি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, কক্সবাজারের হোটেল, মোটেল, রিসোর্ট এর তথ্য এই অ্যাপ এ সন্নিবেশিত আছে। একজন পর্যটক কক্সবাজার এর যে স্পট বা যে সৈকতের কাছাকাছি থাকতে চান, সে অনুযায়ী সহজেই হোটেল, মোটেল, রিসোর্ট খুজে নিতে পারবেন। কক্সবাজার ভ্রমনে এসে পর্যটকগণ কোন কোন স্পটে যেতে পারেন, কীভাবে যেতে পারেন, কখন যেতে পারেন, সেখানে কী কী দেখার আছে, কী ধরনের রেস্টুরেন্ট আছে, কী কী রাইড বা একটিভিটি আছে এসব তথ্য পাবেন এই একটি এপেই। প্রতিটি স্পটের দুরত্ব, গুগল ম্যাপ ডিরেকশান ও প্রয়োজনীয় সতর্কতা নির্দেশনাও দেয়া আছে পর্যটকদের জন্য। পর্যটকদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিদিনের জোয়ার-ভাটার সময় ও আবহাওয়ার পূর্ভাবাস তাৎক্ষণিকভাবে জানার ব্যবস্থা আছে এই অ্যাপে। পর্যটকদের সচেতনতার জন্য সৈকতের বিপদজনক পয়েন্টের তথ্য দেয়া আছে এখানে। এছাড়া যেকোন জরুরী মুহুর্তে যোগাযোগের জন্য জেলা প্রশাসনের পর্যটন ম্যাজিস্ট্রেট, টুরিষ্ট পুলিশ, ডাক্তার ও বীচ ভলান্টিয়ারদের প্রয়োজনীয় ফোন নম্বর দেয়া আছে এই অ্যাপে। পাশাপাশি লাইফগার্ড সার্ভিস ও এম্বুলেন্স এর ফোন নম্বরও পাওয়া যাচ্ছে সহজেই। এমনকি অ্যাপ থেকে সরাসরি কল করার ব্যবস্থাও আছে।

সৈকত ভ্রমনকালে ঘোড়ায় চড়া, বীচ বাইক রাইড, জেটস্কি রাইড, লকার সার্ভিস, ফটোগ্রাফীসহ যেকোন সেবা কোথায় কখন পাওয়া যাবে সেসব বিস্তারিত তথ্য আছে এই অ্যাপে। এই অ্যাপের ভেতরে সংযুক্ত করা হয়েছে জেলা পুলিশের তৈরি মোবাইল অ্যাপ অনলাইন বাস টার্মিনাল এবং কক্স ক্যাব নামে আরও দুটো অ্যাপ।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মামুনুর রশীদ ভুঁইয়া, কক্সবাজারের নবাগত পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন, কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে ‘Vromonika’ নামে অ্যাপটি পাওয়া যাচ্ছে এবং ডাউনলোড করে সহজেই ব্যবহার করা যাচ্ছে এটি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির ‘কারখানা’, ঢাকাসহ আশপাশে চলত সরবরাহ

কক্সবাজার এসে পর্যটকদের আর চিন্তা নেই এসে গেছে ‘ভ্রমণিকা’ অ্যাপ

আপডেট সময় : ০২:৩০:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫