ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি টেকনাফের গহীন পাহাড়ে তিন যুবক খু*ন এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী কক্সবাজারে ৫৪ কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ২৬ হাজার ৭৪৭ শিক্ষার্থী “নতুন কুঁড়ি স্পোর্টস” কুতুবদিয়া উপজেলা কমিটির প্রস্তুতি সভা সম্পন্ন বাঁচাতে হবে ছাত্র রাজনীতি মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ কক্সবাজারের সাংবাদিকেরা খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা উখিয়ায় চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামি আবু সিদ্দিক টেকনাফে গ্রেফতার আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসায় বিদায় ও দোয়া অনুষ্ঠান জোয়ারের পানিতে স্লুইসগেট ভেঙে তলিয়ে গেছে লবণের মাঠ- হাজারো চাষী ক্ষতিগ্রস্ত নৌবাহিনীর অভিযান: মিয়ানমার পাচারকালে সিমেন্টসহ আটক ১১ জন, বোট জব্দ অ্যাডভোকেট শামীম আরা,নারী এমপি হয়ে ইতিহাসের অংশ হতে যাচ্ছেন

কক্সবাজারে ৪টি ফিলিং স্টেশন ও ৩টি স্বর্ণের দোকানকে জরিমানা

গ্রাহক প্রতারণা এবং ওজনে কারচুপির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।

বৃহস্পতিবার সকাল থেকে কউক-এর সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪টি ফিলিং স্টেশন এবং ৩টি স্বর্ণের দোকানকে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম জানান, দীর্ঘদিন ধরে এই ফিলিং স্টেশন ও স্বর্ণের দোকানগুলোর বিরুদ্ধে ওজনে কারচুপির অভিযোগ আসছিল। আজকের অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
অভিযানের পর জুয়েলারি দোকান মালিক সমিতির পক্ষ থেকে তাদের ওজন পরিমাপক যন্ত্রগুলো ঠিক করার জন্য এক সপ্তাহ সময় চাওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের সতর্ক করে দিয়ে বলেন, এই সময়ের মধ্যে যন্ত্রগুলো ঠিক করা না হলে এবং ভবিষ্যতে একই ধরনের অনিয়ম পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি অন্যান্য সকল দোকান মালিককেও সঠিক ওজন পরিমাপক যন্ত্র ব্যবহারের জন্য আহ্বান জানান।

এদিকে, এই অভিযানের আগের দিন অর্থাৎ বুধবারও শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ ঔষধ বিক্রির অভিযোগে ৯টি ফার্মেসিকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কক্সবাজারে ৪টি ফিলিং স্টেশন ও ৩টি স্বর্ণের দোকানকে জরিমানা

আপডেট সময় : ০৬:২৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫