ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রেতা বিক্রেতা উভয়েই সচেতন হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে ভোর রাতে সাংবাদিকের বাড়িতে ডাকাতি, বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে টাকা-স্বর্ণালংকার লুট রোহিঙ্গাদের জন্য আলাদা কারাগার তৈরীর প্রস্তাব। কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি নাইক্ষ্যংছড়িতে বৃদ্ধার বোরকার ভিতরে মিলল ২০ হাজার ইয়াবা ২০২৬ বিশ্বকাপের ৪৮ দলের স্কোয়াড দেখে নিন এক নজরে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী কক্সবাজার উপকূলে এগোচ্ছে মৌসুমীবায়ু, দেশজুড়ে টানা বৃষ্টির আভাস ফুটবল রোমাঞ্চে ভরা রাত- মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল হ্যাটট্রিক শিরোপার মিশনে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ মানবতার আয়োজনে মানববর্জ্যে পরিবেশের বাজছে বারোটা! ‌আপা-ভাইয়া বনাম “স্যার-ম্যডাম”: আমলাতন্ত্রের ভাষায় ঔপনিবেশিকতার দীর্ঘ ছায়া নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা টেকনাফে শীঘ্রই কমিটি পাচ্ছে ছাত্রদল গলায় চানাচুর আঁটকে শিশু আবিদের মৃত্যু

কক্সবাজারে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহা

কক্সবাজারে আরবি ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে জেলা চাঁদ দেখা কমিটির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্টরা।

জেলা চাঁদ দেখা কমিটি জানায়, সোমবার মাগরিবের আগে কক্সবাজারের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়। ফলে সোমবার রাত থেকেই পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে এবং আগামী ২৮ মে বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

জেলা চাঁদ দেখা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান বলেন, “কক্সবাজার চাঁদ দেখা কমিটির সদস্যরা লাবণী পয়েন্টে একত্রিত হয়ে চাঁদ পর্যবেক্ষণ করেন। মাগরিবের আগেই পবিত্র ঈদুল আজহার চাঁদ দেখা গেছে। বিষয়টি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে জানানো হয়েছে।”

তিনি আরও বলেন, “ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানি যথাযথভাবে সম্পন্ন ও বর্জ্য দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থার সঙ্গে সমন্বয় সভা করা হয়েছে। একই সঙ্গে কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগও নেওয়া হয়েছে।”

জেলা চাঁদ দেখা কমিটির সদস্য সচিব ও ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপপরিচালক মুহাম্মদ সরওয়ার আকবর বলেন, “আজ চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। কক্সবাজার জেলার প্রধান ঈদ জামাত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮টায়। এছাড়া শহরের বিভিন্ন মসজিদ ও উপজেলার মসজিদগুলোতে সকাল ৯টার মধ্যে ঈদের জামাত সম্পন্ন হবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ক্রেতা বিক্রেতা উভয়েই সচেতন হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে

কক্সবাজারে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহা

আপডেট সময় : ০৮:১১:১২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬