ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয় দেয়া এক নারী আটক নারী ও কিশোরীদের জন্য নিরাপদ ডিজিটাল নিরাপত্তা পরিবেশ গঠনের অঙ্গীকার: টেকনাফে বিশেষ সভা অনুষ্ঠিত মহেশখালীর ধলঘাটার ফাটাঘোনা ও মিলঘোনা উন্মুক্ত নিলামের দাবি, সংঘর্ষের আশঙ্কায় জমির মালিকরা বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন সাময়িকভাবে বরখাস্ত : কক্সবাজারেও তার বিরুদ্ধে রয়েছে অভিযোগ হরমুজ প্রণালি থেকে যেভাবে বের হয়ে এলো বাংলার জয়যাত্রা কক্সবাজারে ৩ দিনের সফরে আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ​টেকনাফে দুদকের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন, চ্যাম্পিয়ন বর্ডার গার্ড পাবলিক স্কুল গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি : সভাপতি জিল্লু চৌধুরী ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেলেন রিকশাচালক মোহাম্মদ রফিক ২৮ জুন জেলায় ৪ লাখ ৯৩ হাজার ৩১৫ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল নাইক্ষ্যংছড়ির গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কক্সবাজারে বিএনপি অঙ্গ সংগঠনের প্রতিরোধ মিছিল এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৪ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা

কক্সবাজারে এক রাতে তিন অগ্নিকাণ্ড, শহরের দুই স্থানের পাশাপাশি জ্বলেছে রোহিঙ্গা ক্যাম্প

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ০৫:১৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • 780

কক্সবাজারে এক রাতেই তিনটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রথমে শহরের ঘোনার পাড়ায় সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টা দিকে এ অগ্নিকাণ্ডের ৩টি বসতঘর পুড়ে ছাই হয়। এরপর রাত ৩ টার দিকে শহর থেক ৪০ কিলোমিটার দূরে উখিয়ার ১৬ নং শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে।

এছাড়াও প্রায় একই সময়ে রাত ৩ টা ১০ এর দিকে শহরের ১ নং ওয়ার্ডের কুতুবদিয়া পাড়া বাজারে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়।

এদিকে ঘোনারপাড়ায় তেলের প্রজ্বলিত প্রদীপ কিংবা বৈদ্যুতিক সর্ট সার্কিট এ আগুনের সুত্রপাত হয় বলে ধারণা করছেন বাড়ির মালিক প্রকাশ পালের পরিবারের সদস্যরা। তার মেয়ে জানান,আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়, এবং পাশাপাশি দুটি ভাড়াটিয়ার ঘরও পুড়ে ছাই হয়।

ভাড়াটিয়া জনি দাশ বলেন, ‘আমি বাইরে ছিলাম, স্ত্রীর খবরে বাড়িতে এসে দেখি, টাকা-আসবাবপত্র সবকিছু পুড়ে গেছে। অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঋণ নিয়ে মাত্রই নতুন দোকান দাড় করেছিলাম।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সেজি দাশ জানায়, হাঠাৎ টিনের ছালে ধোঁয়া দেখে দুই সন্তান নিয়ে এক কাপড়ে বের হয়ে যান, জমি কেনার জন্য ব্যাংকে রাখার জন্য মজুদ করা নগদ ১০ লক্ষ টাকা পুড়ে গেছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য বলেন, ক্ষয়ক্ষতি ও আগুনের সুত্রপাত এখানো জানা যায়নি। স্থানীয় এবং ফায়ারসার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

অন্যদিকে রাত ৩ টায় উখিয়ার ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকে অবস্থিত একটি লার্নিং সেন্টারে আগুন লাগলে তা পার্শ্ববর্তী শেডে ছড়িয়ে পড়ে। ফায়ারসার্ভিসের উখিয়া স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানিয়েছেন ৫ টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে কর্মতৎপরতা অব্যাহত রেখেছে।

এছাড়াও কুতুবদিয়া পাড়ায় আগুন নিয়ন্ত্রণেও ফায়ার সার্ভিস তৎপর আছে বলে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয় দেয়া এক নারী আটক

কক্সবাজারে এক রাতে তিন অগ্নিকাণ্ড, শহরের দুই স্থানের পাশাপাশি জ্বলেছে রোহিঙ্গা ক্যাম্প

আপডেট সময় : ০৫:১৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬