ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি আমিন সম্পাদক জাহাঙ্গীর কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন টেকনাফে অস্ত্রসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব বৈশাখী ঝড়ে বৈশাখ উদযাপন: স্বাধীন চেতনার উৎসব হোক আমাদের অহংকার শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান- স্বরাষ্ট্রমন্ত্রী  শহরের নতুন বাহারছড়া এলাকায় দোকান ভাংচুরের অভিযোগ রেন্ট বাইকের সাথে জড়িয়ে আছে কক্সবাজারের হাজারো মানুষ: তাদের পেটে লাথি দিবেন না- নয়ন টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ পহেলা বৈশাখ পুলিশের ভুলের খেসারতে কারাগারে কাটানো রাতে নির্ঘুম ছিল শিশু মাইরা পিএমখালীতে সীমানা বিরোধে যুবককে কুপিয়ে হত্যা গর্জনিয়া ইউনিয়নের টোল-ট্যাক্স ৫ লাখ ৩০ হাজার টাকায় ইজারা পেলেন লুৎফুর রহমান রেন্ট বাইকের সাথে জড়িয়ে আছে কক্সবাজারের হাজারো মানুষ: তাদের পেটে লাথি দিবেন না- নয়ন মানবপাচারের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ দেলোয়ার ও আক্তারের সীমিত জনবলেও তৎপর উখিয়া রেঞ্জ, বনউজাড় করতে গিয়ে ধরা পড়ল ২৬ রোহিঙ্গা

কক্সবাজারের ৪ টি আসনেই বিএনপির জয় জয়কার..

অনেক জল্পনা কল্পনা আর রুদ্ধশ্বাস অপেক্ষা শেষে নির্ধারন হলো কক্সবাজারের ৪ টি আসন থেকে কারা যাচ্ছেন সংসদে।

১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সকাল সাড়ে ৭ টা থেকে সমুদ্র জেলায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ভোট গ্রহন।

রাতে ঘোষিত হয় ফলাফল। ফলাফলে কক্সবাজার ০১ আসন থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, কক্সবাজার ০২ আসন থেকে বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার ০৩ আসনে কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, কক্সবাজার ০৪ আসনে জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী বিজয়ের হাসিতে হেঁসেছেন।

তারা সকলেই পূর্বে সংসদ সদস্য ছিলেন। তাই অভিজ্ঞতা নিয়ে এবার সংসদে যাবেন এ ৪ জন। অন্যদিকে বিএনপি যদি সরকার গঠন করলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন বলে আশা করা হচ্ছে। ফলে পেকুয়া-চকরিয়াসহ জেলার উন্নয়ন তরান্বিত হবে বলে মনে করছে জেলার মানুষেরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি আমিন সম্পাদক জাহাঙ্গীর

কক্সবাজারের ৪ টি আসনেই বিএনপির জয় জয়কার..

আপডেট সময় : ১০:৩০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬