ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রেতা বিক্রেতা উভয়েই সচেতন হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে ভোর রাতে সাংবাদিকের বাড়িতে ডাকাতি, বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে টাকা-স্বর্ণালংকার লুট রোহিঙ্গাদের জন্য আলাদা কারাগার তৈরীর প্রস্তাব। কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি নাইক্ষ্যংছড়িতে বৃদ্ধার বোরকার ভিতরে মিলল ২০ হাজার ইয়াবা ২০২৬ বিশ্বকাপের ৪৮ দলের স্কোয়াড দেখে নিন এক নজরে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী কক্সবাজার উপকূলে এগোচ্ছে মৌসুমীবায়ু, দেশজুড়ে টানা বৃষ্টির আভাস ফুটবল রোমাঞ্চে ভরা রাত- মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল হ্যাটট্রিক শিরোপার মিশনে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ মানবতার আয়োজনে মানববর্জ্যে পরিবেশের বাজছে বারোটা! ‌আপা-ভাইয়া বনাম “স্যার-ম্যডাম”: আমলাতন্ত্রের ভাষায় ঔপনিবেশিকতার দীর্ঘ ছায়া নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা টেকনাফে শীঘ্রই কমিটি পাচ্ছে ছাত্রদল গলায় চানাচুর আঁটকে শিশু আবিদের মৃত্যু

উখিয়ায় সরকারি কর্মচারী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) এর অভিযানে সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি কর্মচারী হত্যা মামলার পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়, বুধবার (০৬ মে) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা এলাকায় অবস্থিত ১৩ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিপিসি-২ এর একটি চৌকস দল অভিযান চালিয়ে মোঃ আলী আকবর (৩২) নামের ওই পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আলী আকবর তাজনিমারখোলা এলাকার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩ এর ব্লক-জি/৫ এর বাসিন্দা। তার পিতার নাম মৃত দিল মোহাম্মদ।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে উখিয়া থানায় সরকারি কাজে বাধা প্রদান এবং সরকারি কর্মচারীকে হত্যা সংক্রান্ত মামলা রয়েছে। মামলার পরোয়ানা জারির পর থেকেই তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, অপরাধ দমন এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ক্রেতা বিক্রেতা উভয়েই সচেতন হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে

উখিয়ায় সরকারি কর্মচারী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৩০:০৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬