ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারকাহীন মহেশখালী খেলোয়াড় সমিতিকে হারিয়ে মাঠ মাতালো রামু কুতুবদিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৫, ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার হেরেও রেকর্ড করলো মহেশখালী উপজেলা ফুটবল দল পরিবেশের দোহাই দিয়ে কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্তকারীদের হটাতে হবে- মানববন্ধনে বক্তারা রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশলীর মৃত্যু ২২ বছরেও সংস্কার হয়নি পেকুয়ার সিরাদিয়া সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ টেকনাফে র‍্যাবের পৃথক অভিযান: বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক দর্শকের ঢল সামলাতে ব্যর্থ জেলা স্টেডিয়াম: আধুনিকায়ন এখন সময়ের দাবি! উখিয়ায় যুবদল নেতার নেতৃত্বে ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি গ্রেপ্তার মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা ৬ অক্টোবর বাংলাদেশে খেলতে চায় ব্রাজিল বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার বঙ্গোপসাগর লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

উখিয়ায় পাহাড়ধসের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উখিয়ায় ভয়াবহ পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা ও উদ্ধার কার্যক্রম পরিদর্শন করেছেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।

বৃহস্পতিবার (৯ জুলাই) তিনি উখিয়া ও টেকনাফের বিভিন্ন পাহাড়ধসকবলিত এলাকা পরিদর্শন করে উদ্ধার কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং দুর্গত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পুলিশ সুপারের নির্দেশে উখিয়া থানা পুলিশ ধসকবলিত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, চুরি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

এদিকে আবহাওয়া অফিস আগামী ১১ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এ পরিস্থিতিতে পুলিশ ও উপজেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় না যাওয়ার এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তারকাহীন মহেশখালী খেলোয়াড় সমিতিকে হারিয়ে মাঠ মাতালো রামু

উখিয়ায় পাহাড়ধসের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

আপডেট সময় : ০৪:০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬